Wednesday, April 1, 2026
HomeScrollকানাইপুরে আক্রান্ত সিপিআই কর্মী বাবা-ছেলে! হাসপাতালে ছুটলেন মীনাক্ষী
Hooghly

কানাইপুরে আক্রান্ত সিপিআই কর্মী বাবা-ছেলে! হাসপাতালে ছুটলেন মীনাক্ষী

আরজি করে ভর্তি করা হয়েছে আহতদের

ওয়েব ডেস্ক : সিপিআই(এম) (CPIM) কর্মী বাবা ও ছেলের উপর হামলার অভিযোগ! এই ঘটনায় ব্যাপক ঘিরে উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) কানাইপুরের আদর্শনগর এলাকায়। অভিযোগ, বাড়ির সামনে মদ্যপ অবস্থায় হইচই করার প্রতিবাদ করতেই আক্রান্ত হন সিপিআই(এম) কর্মী সুশীল দাস ও তাঁর ছেলে সঞ্জীব দাস।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় এলাকায় প্রচার সেরে ফেরার পর এই ঘটনা ঘটে। ওই সময় বাড়ির সামনে কিছু ব্যক্তি মদ্যপ অবস্থায় চিৎকার-চেঁচামেচি করছিল। তাদের সরে যেতে বলতেই সুশীল দাসের উপর চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাঁর ছেলে সঞ্জীব দাস বাড়ি ফিরলে তাকেও ঘরে ঢুকে মারধর করা হয় বলে দাবি পরিবারের।

আরও খবর : রাজ্যে কমছে বৃষ্টির প্রভাব, ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা!

ঘটনার খবর পেয়ে কানাইপুর ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত অবস্থায় বাবা ও ছেলেকে প্রথমে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য।

ঘটনার জেরে কানাইপুর ফাঁড়ির সামনে জমায়েত হন সিপিআই(এম) কর্মী-সমর্থকরা। সেখানে বিক্ষোভও দেখানো হয়। অভিযোগ উঠেছে, হামলাকারীরা স্থানীয় টোটোচালক এবং তারা তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে যুক্ত। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল (TMC) নেতৃত্ব। এদিকে খবর পেয়ে সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) কানাইপুর হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। ঘটনায় উত্তেজনা থাকলেও এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot