Saturday, July 4, 2026
HomeScrollবিবেচনাধীন তালিকাকে ঘিরে ভোট বয়কটের ডাক সাগরদিঘিতে!
Sagardighi

বিবেচনাধীন তালিকাকে ঘিরে ভোট বয়কটের ডাক সাগরদিঘিতে!

৪০০ জনের মধ্যে বাদ গিয়েছে ৩২৬ জনের নাম

সাগরদিঘি : এসআইআরের (SIR) চূড়ান্ত তালিকায় ৬০ লক্ষের বেশি ভোটারের নাম ছিল ‘বিবেচনাধীন’ (Under adjudication)। ধীরে ধীরে সেই তালিকাও প্রকাশ করছে নির্বাচন কমিশন (Election Commission)। যা নিয়েও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ তালিকা থেকে অনেকের নাম বাদ যাচ্ছে। তেমন বিবেচনাধীন তালিকাকে ঘিরে ক্ষোভ ছড়াল সাগরদিঘিতে (Sagardighi)।

জানা যাচ্ছে, সাগরদিঘ (Sagardighi) বিধানসভার ঠাকুরপাড়ার ৩৪ নম্বর বুথে ৪০০ জনের নাম ছিল বিবেচনাধীনের তালিকায় (Under adjudication list)। কিন্তু কমিশন তালিকা প্রকাশের পর দেখা যায়, তাতে বাদ যায় ৩২৬ জনের নাম। তা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেখানকার বাসিন্দাদের মধ্যে। ঠাকুর পাড়ার বাসিন্দারা ইতিমধ্যে ভোট বয়কটের ডাক দিয়েছেন। তাঁরা একটাই দাবি করেছে, তাঁদের ভোটার অধিকার সংশোধন করতে হবে। তার পরেই তাঁরা ভোট দেবে। নাহলে বয়কট করবেন বলে জানিয়েছেন।

আরও খবর : রাজ্যে কমছে বৃষ্টির প্রভাব, ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা!

ঠাকুরপাড়ার বাসিন্দা শাফেল সেখ জানান, ৭২ সাল থেকে ভোট দিয়ে আসছি। কিন্তু তা সত্বেও তাঁর ছেলের নাম বাদ গিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, আমার ছেলেরা কি বাংলাদেশি? তিনিও দাবি জানিয়েছেন, ভোটার তালিকায় নাম সংশোধন করা হোক। গ্রামবাসীরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এখন চারিদিকে প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল। এই সময় তাঁদের পাশে কে দাঁড়াবে?

উল্লেখ্য, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় বিবেচনাধীন (Under adjudication) ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। তার মধ্যে ইতিমধ্যে ৪৬ লক্ষের তথ্য নিষ্পত্তি সম্ভব হয়েছে বলে খবর। ফলে এখনও বিবেচনাধীন রয়েছেন ১৪ লক্ষ ভোটার। কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের আগে সেগুলি নিষ্পত্তি হয়ে যাবে। রাজ্য প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। কিন্তু এই অতিরিক্ত তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বহু মানুষ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet