Sunday, May 17, 2026
HomeScrollSIR ফর্ম ফিলআপ করছেন? অনলাইন না অফলাইন! জেনে নিন সঠিক পদ্ধতি 
SIR Form

SIR ফর্ম ফিলআপ করছেন? অনলাইন না অফলাইন! জেনে নিন সঠিক পদ্ধতি 

এই বিষয়ে স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন 

ওয়েব ডেস্ক: চলছে এসআইআর প্রক্রিয়া। বাড়ি বাড়ি গিয়ে SIR-এর এনুমারেশন ফর্ম বিলি করছেন আধিকারিকরা। ফর্ম যাতে পরতেই অফলাইনের পাশাপাশি অনলাইনেও চলছে ফর্ম ফিলআপ-এর কাজ। অনলাইন ফর্ম ফিলাপের ক্ষেত্রে দোকানে পরেছে বিশাল লাইন। অনেকেরই প্রশ্ন, এনুমারেশন ফর্ম যদি অফলাইনে কেউ পূরণ করেন, চাইলে কি আবার অনলাইনেও ফিলআপ করতে পারবেন? যদি কেউ করে ফেলেন, সে ক্ষেত্রে ওই ভোটার কি সমস্যায় পড়বেন?

গত ৪ নভেম্বর থেকে SIR 2025-এর এনিউমারেশন ফর্ম ফিলআপ শুরু হয়েছে। বাড়িতে গিয়ে দু’টি ফর্ম ফিলআপ করাচ্ছেন BLO-রা। সঙ্গে থাকছেন রাজনৈতিক দলের এজেন্ট বা BLA-2 ফিলআপের পরে BLO-এর সই করা একটি ফর্ম ভোটারের কাছে থাকছে, অন্যটি BLO সঙ্গে নিয়ে যাচ্ছেন। তবে, অনেকেই ভেবে পাচ্ছেন না, অনলাইন না কী অফলাইন, কোনটা সঠিক হবে! নাকী দুটো পদ্ধতিই ট্রাই করবেন। এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছে কমিশন।

আরও পড়ুন: SIR আতঙ্কে মৃত্যু, কুলপিতে মৃতের পরিবারে বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল

অনলাইনে ফর্ম ফিলআপ নিয়ে প্রথম থেকেই অনেকের মনে একাধিক প্রশ্ন ছিল। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন কিংবা অন্য কারণে বাড়িতে থাকেন না, তাঁরাই কি শুধু অনলাইনে ফর্ম ফিলআপ করতে পারবেন? নাকি চাইলে যে কেউ-ই তা করতে পারেন এক ক্লিকে। এ নিয়ে স্পষ্ট করে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, সকলেই অনলাইনে ফর্ম ফিলআপ করতে পারবেন।

এরই পাশাপাশি নির্বাচন কমিশন জানিয়েছে, যদি কেউ অফলাইন ও অনলাইন দু’ভাবেই এনিউমারেশন ফর্মে আবেদন করেন। সে ক্ষেত্রে একটি অ্যাপ্লিকেশনকেই গ্রহণ করা হবে। দু’টো অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করে থাকলেও ফর্ম বাতিল হওয়ার ব্যাপার নেই। কমিশন ম্যাপ করে একটিকেই গ্রহণ করবে।

দেখুন খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto