Monday, June 29, 2026
HomeScrollতৃণমূল ছাড়লেন প্রাক্তন হাওড়া পুরপ্রধান সুজয় চক্রবর্তী
Sujoy Chakraborty

তৃণমূল ছাড়লেন প্রাক্তন হাওড়া পুরপ্রধান সুজয় চক্রবর্তী

দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভও উগরে দেন তিনি

ওয়েব ডেস্ক : তৃণমূল (TMC) ছাড়লেন হাওড়া (Howrah) পুরসভার প্রাক্তন প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ডঃ সুজয় চক্রবর্তী (Sujoy Chakraborty)। সাংবাদিক বৈঠক করে এই কথা ঘোষণা করেন তিনি। একইসঙ্গে দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভও উগরে দেন প্রাক্তন পুরপ্রধান।

প্রায় সাড়ে চার বছর হাওড়া (Howrah) পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলানোর পর গত বছর অক্টোবরেই পদ ছাড়েন সুজয় চক্রবর্তী (Sujoy Chakraborty)। এবার দল ছাড়ার সিদ্ধান্তের পিছনে প্রশাসনিক অচলাবস্থা, আর্থিক সঙ্কট এবং দলের অসহযোগিতাকেই দায়ী করেছেন তিনি। সুজয় চক্রবর্তীর অভিযোগ, প্রথমদিকে কাজকর্ম স্বাভাবিক থাকলেও পরে পুরসভার আর্থিক পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। কর্মীদের বেতন, ঠিকাদারদের পাওনা মেটানো এমনকি সাধারণ পুর পরিষেবা চালানোও কঠিন হয়ে পড়ে। তিনি দাবি করেন, বারবার পুর ও নগরোন্নয়ন দফতর এবং জেলার মন্ত্রীদের বিষয়টি জানানো হলেও প্রয়োজনীয় অর্থ মেলেনি। তাঁর কথায়, “মনে হতো যেন ভিক্ষা চাইতে গিয়েছি।”

আরও খবর : ‘দিদি আপনি হারেননি’ কলকাতায় এসে মমতাকে প্রথম সাক্ষাতে এই কথা অখিলেশের

প্রাক্তন পুরপ্রধান আরও জানান, তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) আশ্বাস দিলেও তা বাস্তবে কার্যকর হয়নি। দলের তরফেও কোনও সহযোগিতা পাননি বলেই অভিযোগ তাঁর। সেই কারণেই চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বলে জানান সুজয় চক্রবর্তী।

এদিন তিনি বলেন, হাওড়া পুরসভায় অনেক আগেই নির্বাচন হওয়া উচিত ছিল। তাঁর মতে, গণতন্ত্রে নিয়মিত নির্বাচন অত্যন্ত জরুরি। তা হলে এবারের নির্বাচনে হাওড়া শহরাঞ্চলে তৃণমূলের এমন ভরাডুবি হত না বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে শুভেন্দু অধিকারী-র (Suvendu Adhikari) ব্যক্তিগত সহায়কের খুনের ঘটনাকে “অত্যন্ত দুঃখজনক” বলে উল্লেখ করেন সুজয় চক্রবর্তী (Howrah)। যদিও আপাতত অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO