HomeScrollপুনর্নির্বাচনের দাবিতে দফায় দফায় উত্তেজনা ফলতায়
Election Commission

পুনর্নির্বাচনের দাবিতে দফায় দফায় উত্তেজনা ফলতায়

ফলতার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

ফলতা: দক্ষিণ ২৪ পরগনার ফলতা (Falta) এলাকায় পুনর্নির্বাচনের (Re Election) দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। ঘটনায় উত্তেজনা ছড়ায়। রাজ্যের বিভিন্ন জায়গায় মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন চলছে। দ্বিতীয় দফার ভোটের দিন ফলতা এলাকায় ইভিএম কারচুপির অভিযোগ উঠেছিল। তবে এখনও পর্যন্ত ভারতের নির্বাচন কমিশন (Election Commission) ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশ দেয়নি।এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও ভোটাররা রাস্তায় নেমে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস-এর অভিযোগ, বিজেপির ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।
ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম, দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে শনিবার পুনর্নির্বাচন হচ্ছে। কিন্তু সেই তালিকায় নেই দক্ষিণ ২৪ পরগনার ফলতা। শনিবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় সেখানে।গ্রামবাসীদের একাংশের অভিযোগ, জাহাঙ্গির-ঘনিষ্ঠ এক গ্রাম পঞ্চায়েত প্রধান ইসরাফিল সর্দারের নেতৃত্বে হুমকি দেওয়া হচ্ছে। সেই অভিযোগ তুলে শনিবার ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীদের একাংশ।তাঁদের দাবি, অবিলম্বে জাহাঙ্গির-ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করতে হবে। আর ফলতায় পুনর্নির্বাচন করাতে হবে কমিশনকে। ফলতার এই অশান্তি এবং বিজেপিকে ভোট দেওয়ার কারণে মারধরের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়েছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফলতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যায়।

আরও পড়ুন: ১টা পর্যন্ত ভোটের হার ৫৫.৫৭ শতাংশ! ভোটগ্রহণ চলছে নির্বিঘ্নেই

[youtube-feed feed=1]
Read More

Latest News