Sunday, March 29, 2026
HomeScrollগত ৫ বছর দেখা মেলেনি এলাকায়! আসানসোলে অগ্নিমিত্রা পলকে ‘গো ব্যাক’ স্লোগান
Agnimitra Paul

গত ৫ বছর দেখা মেলেনি এলাকায়! আসানসোলে অগ্নিমিত্রা পলকে ‘গো ব্যাক’ স্লোগান

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ হয়নি, দাবি বিক্ষোভকারীদের

পশ্চিম বর্ধমান: আসানসোল দক্ষিণে ফের বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পলকে (Agnimitra Paul) ঘিরে বিক্ষোভের ঘটনা সামনে এল। টিরাট ও নিমচার পর এবার নিউ এগারা এলাকায় তাঁকে লক্ষ্য করে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান (Go Back Slogan)। গত পাঁচ বছরে প্রতিশ্রুতি তো পূরণ হয়নি, তার উপর বিধায়ককেও এলাকায় দেখা যায়নি, দাবি বিক্ষোভকারীদের।

বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরাই এই বিক্ষোভে নেতৃত্ব দেন এবং অগ্নিমিত্রা পলের জনসংযোগ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন। বিজেপি কর্মীদের দাবি, বিধায়ককে লক্ষ্য করে টোন-টিটকারি ও হেনস্থার প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি তীব্র হয়। তাঁদের অভিযোগ, এরপর বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় এবং গালিগালাজ করা হয়।

আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত BJP! পদ্ম পার্টি অফিসে চাঞ্চল্যকর পোস্টার! কী বলল তৃণমূল?

অন্যদিকে, বিক্ষোভকারীদের বক্তব্য ভিন্ন। তাঁদের অভিযোগ, গত পাঁচ বছরে বিধায়ককে এলাকায় দেখা যায়নি। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ হয়নি বলেও দাবি করেন তাঁরা। বিক্ষোভের সময় ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যায়। বিক্ষোভকারীদের দাবি, পঞ্চায়েত সদস্যদের সারা বছর পাওয়া গেলেও বিধায়ক বা বিজেপি কর্মীদের দেখা মেলেনি।

এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পল বলেন, তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে তাঁর প্রচার ও জনসংযোগে বাধা দিচ্ছেন। তবে এ ভাবে তাঁকে আটকানো যাবে না বলেও স্পষ্ট বার্তা দেন বিজেপি নেত্রী।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot