Saturday, July 11, 2026
HomeBig newsশনিবারও বৃষ্টির দাপট অব্যাহত, দক্ষিণবঙ্গে রয়েছে বজ্রবৃষ্টির পূর্বাভাস
Weather Update

শনিবারও বৃষ্টির দাপট অব্যাহত, দক্ষিণবঙ্গে রয়েছে বজ্রবৃষ্টির পূর্বাভাস

অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে

ওয়েব ডেস্ক : রাজ্যজুড়ে বর্ষার (Monsoon) সক্রিয় পরিস্থিতি অব্যাহত। মৌসুমি অক্ষরেখার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় শনিবারও কলকাতাসহ (Kolkata) দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে বলে পূর্বাভাস। রবিবারও একই ধরনের আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ০.৯ ডিগ্রি ও ৪.২ ডিগ্রি কম।

আরও খবর : জুলাইয়ে ফের বাংলায় আসছেন অমিত শাহ

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, নদিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বীরভূম, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনাসহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে। আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়া কালিম্পং, কোচবিহার-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto