Tuesday, June 9, 2026
HomeBig newsমমতার ভোট পরবর্তী অশান্তি মামলায় বড় নির্দেশ দিল হাইকোর্ট
Mamata Banerjee

মমতার ভোট পরবর্তী অশান্তি মামলায় বড় নির্দেশ দিল হাইকোর্ট

সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, পাঁচ সপ্তাহ পরে পরবর্তী শুনানি

ওয়েবডেস্ক- রাজ্যে ভোট পরবর্তী হিংসা (unrest West Bengal)  নিয়ে সরব হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এই নিয়ে হাইকোর্ট পর্যন্ত দৌড়লেন তিনি। আজ তাঁকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা গেল। রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা নিয়ে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (High Court) ।

এদিন প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ পুলিশকে নির্দেশ দিয়েছে কঠোর ভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনও নাগরিক রাজনৈতিক পরিচয়ের কারণে বাড়ি বা দোকান থেকে বিতাড়িত করা হলে তাঁকে নিরাপদে ফিরিয়ে দিতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পাঁচ সপ্তাহ পরে ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।  বৃহস্পতিবার হাই কোর্টের মন্তব্য, ‘‘হলফনামা দেখে আদালত ঠিক করবে ওই মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে যাবে কি না?

আরও পড়ুন-  মুখ্যসচিবের দফতরে প্রশাসনিক সমন্বয় জোরদার করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের

প্রসঙ্গত,  রাজ্যে ভোট-পরবর্তী হিংসার মামলার শুনানিতে অংশ নিতে বৃহস্পতিবার হাই কোর্টে দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।পরনে ছিল আইনজীবীর পোশাক। প্রধান বিচারপতির বেঞ্চে শুনানিপর্বে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথম বার কলকাতা হাই কোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তার পর থেকে সদস্যপদ রিনিউ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভোট পরবর্তী হিংসার কথা তুলে ধরেন। তিনি বলেন, ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিনই এই সমস্ত অভিযোগ আসছে। ঘর, বাড়ি লুট হচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে। পুলিশ কোনও পদক্ষেপ করছে না।’’

সওয়ালপর্বে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  ‘আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলি অতিরিক্ত হলফনামায় জানাব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনও বুলডোজার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ,  প্লিজ রাজ্যবাসীকে বাঁচান।‘  মমতা ছাড়াও সওয়ালকারী আইনজীবীদের মধ্যে ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।  হাইকোর্টের নির্দেশের পরে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, ‘বিজেপি আক্রমণ চালাচ্ছে তৃণমূল কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষকে। তার বিরুদ্ধে সরব হয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আইনজীবী হিসাবে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাই কোর্টে গিয়েছেন এবং মহামান্য হাই কোর্টও এই বিষয়ে একমত পোষণ করেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d