Sunday, June 7, 2026
HomeScrollমুখ্যসচিবের দফতরে প্রশাসনিক সমন্বয় জোরদার করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের
West Bengal

মুখ্যসচিবের দফতরে প্রশাসনিক সমন্বয় জোরদার করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের

ফের বড় পদক্ষেপ রাজ্য সরকারের

ওয়েব ডেস্ক : গত ৪ মে পশ্চিমবঙ্গে (West Bengal) বয়ে গিয়েছে গেরুয়া ঝড়। পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এর পরেই একাধিক বিষয়ে পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এবার মুখ্যসচিবের (Chief Secretary) প্রশাসনিক সমন্বয় যাতে আরও জোরদার হয় তার জন্য বড় পদক্ষেপ করল রাজ্য সরকার।

জানা যাচ্ছে, মুখ্যসচিবের দফতরে প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করতে পাঁচজন আইএএস অফিসারকে (IAS Officers) নিয়োগ করা হল। রাজ্য সরকারের নির্দেশে এই অফিসারদের নিয়োগ করা হয়েছে। মূলত, রাজ্যের বিভিন্ন জেলা ও দফতরের সঙ্গে সমন্বয় এবং কৌশলগত কাজের জন্য এই নিয়োগ করা হয়েছে বলে খবর।

আরও খবর : ফিরহাদ হাকিম এখন ‘ক্ষমতাহীন’ মেয়র? তিলজলার ঘটনা কীসের ইঙ্গিত দিচ্ছে?

জানা যাচ্ছে, মুখ্যসচিবে (Chief Secretary)র দফতরে প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করার জন্য খাদ্য দফতরের যুগ্মসচিব নবীন কুমার চন্দ্রকে মুখ্যসচিবের দফতরে আনা হয়েছে। এছাড়াও হুগলি, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা থেকে এক জন করে অতিরিক্ত জেলাশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত এই পাঁচ জন আইএএস মুখ্য সচিব এর দফতরে সমন্বয়ের কাজ করবেন বলেই নির্দেশিকা জারি করা হয়েছে।

এদিকে বলে রাখা দরকার, পশ্চিমবঙ্গে পালাবদলের পরেই রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে (Manoj Agarwal) নতুন মুখ্যসচিব করা হয়েছে। মঙ্গলবার নবান্নে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। এর পরেই মুখ্যসচিবের প্রশাসনিক সমন্বয় জোরদার করতে পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini