Sunday, March 15, 2026
HomeScrollসিকিমে ভয়াবহ দুর্ঘটনা! মৃত ১, নিখোঁজ বহু

সিকিমে ভয়াবহ দুর্ঘটনা! মৃত ১, নিখোঁজ বহু

ওয়েব ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার (Accident) কবলে পড়ল পর্যটকবাহী একটি গাড়ি। এক হাজার ফুট নীচে তিস্তা নদীতে (Teesta River) গড়িয়ে গেল গাড়িটি। গতকাল বৃহস্পতিবার রাতে উত্তর সিকিমের (North Sikkim) চুংথাং-মুন্সিথাংয়ের রাস্তায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় ১ পর্যটক প্রাণ হারিয়েছেন। বাকিরা এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আইটিবিপি ও সিকিম পুলিশ।

বৃহস্পতিবার রাতে উত্তর সিকিম জুড়ে প্রবল বৃষ্টিপাত হয়। সন্ধ্যার দিকে উত্তর সিকিমের চুংথাং-মুন্সিথাংয়ের রাস্তায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার ফুট নীচে তিস্তা নদীতে গড়িয়ে পড়ে যায় গাড়িটি। পর্যটকরা বাংলা (Bengal) ও ওড়িশার (Odisha) বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ৯ বছর পর এসএসসি নিয়োগে বিজ্ঞপ্তি, কী কী বদল?

স্থানীয়দের এই ঘটনা নজরে আসতেই তাঁরা প্রথমে উদ্ধারকার্যে (Rescue) এগিয়ে যান। এরপর ঘটনাস্থলে পৌঁছয় সিকিম পুলিশ (Sikkim police) ও আইটিবিপি। জওয়ানদের প্রচেষ্টায় গতকাল রাতেই আশঙ্কাজনক অবস্থায় ২ জন পর্যটককে উদ্ধার করা। তাঁদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সারারাত জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে নদীতে উদ্ধারকার্য (Rescue operation) চালানো কার্যত মুশকিল হয়ে পড়ে। শুক্রবার সকালে তাঁরা উদ্ধারকার্যে হাত লাগালেও এখনও খোঁজ মেলেনি বাকি পর্যটকদের। সিকিম পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে মোট ১১ জন পর্যটক ছিল। তাঁদের প্রাথমিক অনুমান, প্রবল বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময়ে চাকা পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। যার জেরেই আচমকা এই ভয়াবহ দুর্ঘটনা।

দেখুন অন্য খবর

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88