Wednesday, March 11, 2026
HomeScrollভয়াবহ ঘটনা গঙ্গাসাগরে! ঘটনার তদন্তে পুলিশ
Gangasagar

ভয়াবহ ঘটনা গঙ্গাসাগরে! ঘটনার তদন্তে পুলিশ

ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি নেতা!

ওয়েব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) গঙ্গাসাগরে প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। বুধবার সকাল প্রায় আটটা নাগাদ গঙ্গাসাগর (Gangasagar) উপকূল থানার শ্রীধাম বাসস্ট্যান্ড ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গিয়েছে, বিজেপি (BJP) নেতা ত্রিলোকেশ ঢালির ওপর আচমকা গুলি চালায় বাইকে করে আসা দুই দুষ্কৃতী। গুলি চালানোর পরই দ্রুত ঘটনাস্থল থেকে বাইক নিয়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ত্রিলোকেশ ঢালি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে খবর। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও খবর : বুধেই দিল্লিতে কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকে বসছে বঙ্গ বিজেপি, প্রার্থী বাছাইয়ের ইঙ্গিত!

আহত নেতার ছেলে ত্রিদীপ ঢালি অভিযোগ করেছেন, আগে সাগর এলাকায় এ ধরনের দুষ্কৃতী কার্যকলাপ দেখা যেত না। তাঁর দাবি, আগামী নির্বাচনে তাঁর বাবার সম্ভাব্য প্রার্থী হওয়াকে কেন্দ্র করেই শাসক দলের চক্রান্তে এই হামলা চালানো হয়েছে।

এই ঘটনার খবর পেয়ে গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ (Police) তদন্ত শুরু করেছে বলে খবর। কারা এই হামলার সঙ্গে জড়িত? কী কারণে গুলি চালানো হল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast