Tuesday, March 24, 2026
HomeScrollপাঁশকুড়ায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই নাবালক
Panshkura

পাঁশকুড়ায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই নাবালক

সন্ধ্যায় বাড়িতে একা পেয়েই...

পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পাঁশকুড়ার (Panskura) সুন্দরনগর এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের (Women Raped) অভিযোগে চাঞ্চল্য। অভিযুক্ত দু’জনই নাবালক। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে একা পেয়ে দুই নাবালক জোরপূর্বক ঢুকে গৃহবধূকে ধর্ষণ করে (District news)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে দুই ছোট সন্তানকে নিয়ে একাই ছিলেন ওই গৃহবধূ। তাঁর স্বামী কাজের সূত্রে বাইরে ছিলেন। অভিযোগ, সন্ধ্যায় বাড়ির হরিমন্দিরে প্রদীপ জ্বালাতে বেরোতেই মুখ চেপে ধরে ঘরে ঢুকিয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে দুই নাবালক। ঘটনার পরই গৃহবধূর পরিবার থানায় অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন: জেলায় জেলায় SIR ফর্ম হাতে ভোটারদের বাড়িতে বিএলওরা

অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত দুই নাবালককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। বর্তমানে দুই নাবালককে হোমে পাঠানো হয়েছে।

গৃহবধূর পরিবারের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই নিয়মিত মদের আসর বসত। সেই আসরেই যাতায়াত ছিল ওই দুই নাবালকের। অভিযোগ, তারা বহুদিন ধরে ওই গৃহবধূকে ফলো করত। অবশেষে সুযোগ পেয়ে এমন জঘন্য অপরাধ ঘটিয়েছে বলে দাবি পরিবারের।

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় টহলদারি ও নজরদারি বাড়ানো হয়েছে যাতে এমন ঘটনা আর না ঘটে।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot