ওয়েব ডেস্ক : একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন এক মহিলা। এমনই এক ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের (Murshidabad) সাগর পাড়ায়। জানা যাচ্ছে, গত ১৬ ফেব্রুয়ারি রিম্পা মন্ডল নামে এক মহিলা দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জন্ম (Child Birth) দেন বলে খবর।
তবে সূত্রের খবর, তিনি এক বেসরকারি হাসপাতালে (Hospital) একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু, ওজন কম, শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যা দেখা গিয়েছিল শিশুদের শরীরে। এর পরেই সময় নষ্ট না করে শিশুদের দ্রুত নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital)। তাঁদের এসএনসিইউ বিভাগে রেফার করা হয়েছিল। সঙ্গে ভর্তি করানো হয়েছিল মা’কেও।
আরও খবর : রাজ্যে চড়ছে পারদ! এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়
জানা গিয়েছে, ওই হাসপাতালে চিকিৎসকদের পরিষেবায় সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে ওই শিশুরা। তার পরেই ওই শিশুদেরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, ওই চার সন্তানের নাম রাখা হয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। অন্যদিকে চিকিৎসকদের পরিষেবার খুশি ওই শিশুদের বাবা বিশ্বজিৎ মুখার্জী ও মা রিম্পা মণ্ডল।
উল্লেখ্য, ইউএসজি করার সময় গর্ভে তিনটি সন্তান দেখতে পেয়েছিলেন চিকিৎসকরা। পরে ডাক্তার অভিরূপ বন্দ্যোপাধ্যায় এবং ডাক্তার ভোলানাথ আইচের তত্ত্বাবধানে সিজার সম্পন্ন হয়েছিল রিম্পার। কিন্তু চিকিৎসকরা দেখতে পান, গর্ভে তিনটি নয়, বরং চারটি সন্তান রয়েছে রিম্পার। কিন্তু, এর পরে মা ও শিশুদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদেরকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে তাঁরা সুস্থ হয়ে ওঠেন বলেই খবর।
দেখুন অন্য খবর :







