HomeScrollহাওড়ায় চালু ২৪ নম্বর প্ল্যাটফর্ম!
Howrah Station

হাওড়ায় চালু ২৪ নম্বর প্ল্যাটফর্ম!

নতুন এই প্ল্যাটফর্ম চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে

কলকাতা: হাওড়া (Howrah) স্টেশনে যাত্রী পরিষেবায় আরও এক ধাপ উন্নতি। সোমবার থেকে আনুষ্ঠানিক ভাবে চালু হল নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ট্রেনের চাপ, সিগন্যালে অপেক্ষা এবং প্ল্যাটফর্মের অভাব নিয়ে ভোগান্তিতে পড়তে হত যাত্রীদের। রেলের আশা, নতুন এই প্ল্যাটফর্ম চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে।

সোমবার সকাল ৯টা ১০ মিনিটে ধৌলি এক্সপ্রেস ২৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রথম যাত্রা শুরু করে। বর্তমানে এটিই হাওড়া স্টেশনের দীর্ঘতম প্ল্যাটফর্ম। প্রায় ৬৩৫ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মে সহজেই ২৬ বগির দীর্ঘ দূরত্বের ট্রেন দাঁড় করানো যাবে। রেল সূত্রে খবর, প্ল্যাটফর্মটি নির্মাণে প্রায় ২.৬৯ কোটি টাকা ব্যয় হয়েছে।

‘অরাজকতার জবাব জাতীয় পতাকায়’, নিট আন্দোলনের পালটা পথে বিজেপি – KolkataTV

শুধু নতুন প্ল্যাটফর্মই নয়, হাওড়া স্টেশনকে আরও আধুনিক করে তুলতে একাধিক পরিকাঠামোগত কাজও চলছে। ১০-১১, ১২-১৩ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ এগোচ্ছে। পাশাপাশি বসানো হচ্ছে রুট রিলে ইন্টারলকিং (RRI) ব্যবস্থা, যা ট্রেন চলাচলকে আরও নিরাপদ ও গতিশীল করবে।

হাওড়া ডিভিশনের কর্তাদের দাবি, দক্ষিণ-পূর্ব রেল ও পূর্ব রেলের সংযোগস্থলে চলা কাজের জন্যই বর্তমানে অনেক ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। সেই কাজ সম্পূর্ণ হলে ট্রেন চলাচল আরও স্বাভাবিক হবে এবং দেরির প্রবণতা উল্লেখযোগ্য ভাবে কমবে।

এ ছাড়াও যাত্রী সুবিধা বাড়াতে হাওড়া-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে পর্যায়ক্রমে লিফট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের মতে, নতুন প্ল্যাটফর্ম চালুর ফলে শুধু ট্রেন পরিচালনাই সহজ হবে না, ভবিষ্যতে যাত্রী পরিষেবার মানও আরও উন্নত হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News