Wednesday, August 12, 2026
HomeScroll‘অরাজকতার জবাব জাতীয় পতাকায়’, নিট আন্দোলনের পালটা পথে বিজেপি
BJP

‘অরাজকতার জবাব জাতীয় পতাকায়’, নিট আন্দোলনের পালটা পথে বিজেপি

পালটা জাতীয় পতাকা হাতে কলকাতার রাস্তায় বিজেপি

কলকাতা: নিট (NEET) আন্দোলন ঘিরে গত শুক্রবার ধর্মতলায় (Dharmatala) উত্তেজনা, ভাঙচুর এবং সাংবাদিক নিগ্রহের অভিযোগের প্রতিবাদে সোমবার কলকাতার (Kolkata) রাস্তায় নামল বিজেপি (BJP)। দলীয় পতাকার বদলে জাতীয় পতাকা হাতে শহরের দুই প্রান্ত থেকে প্রতিবাদ মিছিল করে গেরুয়া শিবির। একটি মিছিল শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এবং অন্যটি গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত যায়।

বিজেপির অভিযোগ, নিট আন্দোলনের নামে কিছু সংগঠন পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করেছে। আন্দোলনের আড়ালে দেশবিরোধী স্লোগান দেওয়া হয়েছে এবং কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলাও চালানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদেই জাতীয় পতাকা হাতে পথে নেমেছেন দলীয় নেতা-কর্মীরা বলে দাবি বিজেপির।

এনডিএ-র শরিক, না কি বিজেপিতেই বিলীন? শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগে জল্পনায় এনসিপিআই – KolkataTV

শিয়ালদহ থেকে শুরু হওয়া মিছিলে উপস্থিত ছিলেন তাপস রায়, সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা, তমোঘ্ন ঘোষ-সহ একাধিক বিজেপি নেতা। তাপস রায়ের দাবি, আন্দোলনের নামে হিংসা ও বিশৃঙ্খলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অন্যদিকে সজল ঘোষ প্রশ্ন তোলেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা আদৌ ছাত্র কি না। পাশাপাশি বাম, কংগ্রেস এবং তৃণমূলকে একযোগে নিশানা করে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি।

বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও অভিযোগ করেন, পড়ুয়াদের সামনে রেখে দেশে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। সংবাদমাধ্যম ও পুলিশকেও নিশানা করা হচ্ছে বলে দাবি তাঁর। প্রশ্নফাঁসের প্রসঙ্গ টেনে বিজেপির তরফে কংগ্রেসকেও আক্রমণ করা হয়। একই সঙ্গে নিট আন্দোলনের নামে হিংসা ছড়ানোর অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। নিট আন্দোলনকে ঘিরে বিরোধী দলগুলির পাল্টাপাল্টি কর্মসূচি এবং অভিযোগ-প্রত্যাঘাতে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে, তা স্পষ্ট।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor