Wednesday, August 12, 2026
HomeBig newsএনডিএ-র শরিক, না কি বিজেপিতেই বিলীন? শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগে জল্পনায় এনসিপিআই
NCPI

এনডিএ-র শরিক, না কি বিজেপিতেই বিলীন? শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগে জল্পনায় এনসিপিআই

শেষ পর্যন্ত বিজেপিতে বিলীন হবে এনসিপিআই?

কলকাতা: দিল্লির (Delhi)  রাজনৈতিক মহলে নতুন জল্পনা। এনডিএ-র (NDA) শরিক হিসেবেই থাকবে, নাকি শেষ পর্যন্ত বিজেপিতে (BJP) বিলীন হবে এনসিপিআই? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআইয়ের (NCPI) সাংসদদের বৈঠক ঘিরে জল্পনা আরও তীব্র হয়েছে।

এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টায় বঙ্গভবনে দলের সব সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নির্ধারিত রয়েছে। সেখানে সাংসদদের মতামত শোনা হবে। এতদিন যেসব বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলা সম্ভব হয়নি, সেগুলিও আলোচনায় উঠে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি, দলবদলের প্রক্রিয়া নিয়ম মেনেই হয়েছে বলেও দাবি করেছেন শতাব্দী। তাঁর কথায়, নির্বাচন কমিশনের তরফে প্রয়োজনীয় নথি এলেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার।

আরও পড়ুন: সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত বাংলার শ্রমিকদের পরিবারে পাশে সরকার, ২১ লক্ষ টাকা সাহায্য ও চাকরির আশ্বাস শুভেন্দুর

উল্লেখ্য, তৃণমূল ছেড়ে ১৯ জন সাংসদ এনসিপিআই গঠন করার পর তাঁরা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নিজেদের পৃথক সংসদীয় দলের স্বীকৃতি চেয়ে আবেদন করেছিলেন। একই সঙ্গে এনডিএ-র শরিক হিসেবে লোকসভায় আসন বরাদ্দের আবেদনও জানানো হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর আমন্ত্রণে সর্বদল বৈঠকেও যোগ দেয় এনসিপিআই। এরপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, এনডিএ-র অন্যতম বড় শরিক হিসেবে পথ চলবে দলটি, নাকি শেষ পর্যন্ত বিজেপির সঙ্গেই একীভূত হবে।

মঙ্গলবারের বৈঠকে সেই জল্পনারই কিছুটা অবসান হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বৈঠকের সিদ্ধান্তের উপরই এনসিপিআইয়ের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান অনেকটাই নির্ভর করবে বলে মত ওয়াকিবহাল মহলের।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor