Saturday, August 8, 2026
HomeScrollসিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত বাংলার শ্রমিকদের পরিবারে পাশে সরকার, ২১ লক্ষ টাকা...
Suvendu Adhikari

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত বাংলার শ্রমিকদের পরিবারে পাশে সরকার, ২১ লক্ষ টাকা সাহায্য ও চাকরির আশ্বাস শুভেন্দুর

, মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের চাকরির আশ্বাসও দিয়েছেন তিনি

sয়েব ডেস্ক: সিকিমের (Sikkim) সুড়ঙ্গ বিপর্যয়ে প্রাণ হারানো বাংলার ১১ শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। সোমবার জলপাইগুড়ি (Jalpaiguri) সফরে গিয়ে স্বজনহারা পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু আর্থিক সহায়তাই নয়, মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের চাকরির আশ্বাসও দিয়েছেন তিনি।

জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে পরিবারগুলির সঙ্গে কথা বলেন। জানা গিয়েছে, ১১টি পরিবারের জন্য মোট ২১ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। পাশাপাশি ৯টি পরিবারের সদস্যকে সরকারি কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি পরিবার থেকে সদস্যরা হোমগার্ডের চাকরি পাবেন এবং দুটি পরিবার থেকে সদস্যরা সিভিক পুলিশের কাজে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: সভাঘরের পর এবার নবান্নের ফলকেও গেরুয়া ছোঁয়া! পালাবদলের পর বদলে গেল চেনা রং

সিকিমের নামচিতে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নেমে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় বাংলার ১১ জন শ্রমিকের মৃত্যু হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজন জলপাইগুড়ি ও মালবাজার এলাকার বাসিন্দা ছিলেন। দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালিয়ে একে একে শ্রমিকদের দেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পরই রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছিল। সোমবার সেই প্রতিশ্রুতি পূরণের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এদিন পরিযায়ী শ্রমিকদের উদ্দেশেও বিশেষ বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, শ্রমিকদের রাজ্যে ফিরে আসার বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। নতুন করে জবকার্ড তৈরি করে ১২৫ দিনের কাজের সুযোগ, বিনামূল্যে রেশন, স্বাস্থ্য সংক্রান্ত সরকারি প্রকল্পের সুবিধার কথাও উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, সিকিম দুর্ঘটনার পর শ্রমিক পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সামাজিক ও রাজনৈতিক, দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। তবে স্বজনহারা পরিবারগুলির কাছে এই আর্থিক সহায়তা ও চাকরির প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়, সেটাই এখন দেখার।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor