Saturday, August 8, 2026
HomeScrollসভাঘরের পর এবার নবান্নের ফলকেও গেরুয়া ছোঁয়া! পালাবদলের পর বদলে গেল চেনা...
Nabanna

সভাঘরের পর এবার নবান্নের ফলকেও গেরুয়া ছোঁয়া! পালাবদলের পর বদলে গেল চেনা রং

নবান্নের মূল রংও ভবিষ্যতে বদলানো হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে

কলকাতা: নবান্নে (Nabanna) ফের রং বদলের ছবি। আগে সভাঘরের সাজসজ্জায় পরিবর্তন দেখা গিয়েছিল, এবার বদলে গেল নবান্ন ভবনের নামের ফলকের রংও। এতদিন যে নীল-সাদা রঙে দেখা যেত ‘নবান্ন’ লেখা ফলক, সেটিই এবার গেরুয়া রঙে রাঙানো হয়েছে বলে জানা গিয়েছে।

রাজনৈতিক পালাবদলের পর থেকেই সরকারি ভবনগুলির রঙে পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন। জানা গিয়েছে, আপাতত শুধুমাত্র ভবনের উপরের বড় নামের ফলকের রং পরিবর্তন করা হয়েছে। ভবনের মূল রংও ভবিষ্যতে বদলানো হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: E20-এর পর এবার ‘১০০ শতাংশ পেট্রোল’-এর দাবি, সোশ্যাল মিডিয়ায় নতুন ‘জনতা পার্টি’ ঘিরে চর্চা

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের ক্ষমতায় পরিবর্তন আসে। নতুন সরকারের আমলে নবান্ন ভবনে গেরুয়া আলোর সাজসজ্জা নিয়েও আগেই আলোচনা হয়েছিল। এবার ফলকের রং পরিবর্তন সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, এর আগে তৎকালীন রাজ্য সরকার নবান্ন-সহ বিভিন্ন সরকারি স্থাপনায় নীল-সাদা রঙের ব্যবহার শুরু করেছিল। একইসঙ্গে ২০২২ সালে রাজ্যের সরকারি স্কুলগুলির ইউনিফর্মেও নীল-সাদা রং চালু করা হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর স্কুলের পোশাকের ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলগুলিতে আগের নিজস্ব ইউনিফর্ম ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানানো হয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, সরকারি ভবনের রং পরিবর্তন শুধুমাত্র সৌন্দর্যায়নের বিষয় নয়, অনেক সময় এর সঙ্গে রাজনৈতিক বার্তাও জড়িয়ে থাকে। তবে প্রশাসনের তরফে নবান্নের ফলকের রং বদলের কারণ সম্পর্কে এখনও কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

নতুন সরকারের সময়ে নবান্নে একের পর এক পরিবর্তন কতটা প্রশাসনিক সিদ্ধান্ত আর কতটা প্রতীকি বার্তা—তা নিয়েই এখন শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor