Wednesday, August 12, 2026
HomeScrollধর্মতলার অশান্তি-কাণ্ডে গ্রেফতার আরও ১
CJP Protest

ধর্মতলার অশান্তি-কাণ্ডে গ্রেফতার আরও ১

আরও দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

কলকাতা: ধর্মতলার (Dharmatala) অশান্তির ঘটনায় তদন্তে নয়া মোড়। নিট (NEET) কেলেঙ্কারির প্রতিবাদে আয়োজিত মিছিলে হামলার অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। তদন্তকারীদের দাবি, ধৃতরা ছাত্র নয়, বরং ছাত্রদের ভিড়ে মিশে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছিল।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে কড়েয়া এলাকা থেকে ওয়াকার আজম এবং নাদিয়া এলাকার বাসিন্দা জাভেদ আখতারকে গ্রেপ্তার করা হয়। দু’জনেরই বয়স প্রায় তিরিশের কোঠায়। সোমবার তাঁদের আদালতে পেশ করা হয়। এই নিয়ে ধর্মতলার অশান্তির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬।

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত বাংলার শ্রমিকদের পরিবারে পাশে সরকার, ২১ লক্ষ টাকা সাহায্য ও চাকরির আশ্বাস শুভেন্দুর – KolkataTV

ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সোমবার পুলিশ হেফাজতে থাকা অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। ডোরিনা ক্রসিং এলাকায় নিয়ে গিয়ে শুক্রবারের ঘটনার সময় কী হয়েছিল, তা জানতে ধৃতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত নিট কেলেঙ্কারির প্রতিবাদে মিছিলের আয়োজন করা হয়েছিল। সেখানে পড়ুয়া, অভিভাবক এবং সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন। কিন্তু মিছিল শেষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য করে ইট, জলের বোতল এবং জুতো ছোড়া হয়। কয়েকজন সাংবাদিকও আক্রান্ত হন।

তদন্তকারীদের দাবি, হামলার ঘটনায় যুক্ত অনেকেই মিছিলের উদ্দেশ্যের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এখন পুলিশের মূল লক্ষ্য, অশান্তির নেপথ্যে কারা ছিল এবং মিছিলের ভিড়ে ঢুকে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল কি না, তা খুঁজে বের করা। তদন্তকারীরা মনে করছেন, আরও কয়েকজনের যোগ থাকতে পারে এই ঘটনায়। তাঁদের শনাক্ত করার কাজ চলছে।

ধর্মতলার এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না পুলিশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor