Monday, March 16, 2026
HomeScrollগ্রেফতার অবৈধ বাজি বিক্রেতা, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর রাজ্য পুলিশ
Kali Puja 2025

গ্রেফতার অবৈধ বাজি বিক্রেতা, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর রাজ্য পুলিশ

বাজি বিক্রির বিরুদ্ধে অভিযান জোরদার করল রাজ্য পুলিশ

কলকাতা: দীপাবলির (Diwali 2025) আগে রাজ্যজুড়ে অবৈধ বাজি বিক্রির বিরুদ্ধে অভিযান জোরদার করল পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে এই বিশেষ অভিযান শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

রাজ্যের বিভিন্ন জেলায় একযোগে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই কয়েকজন অবৈধ বাজি বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে এবং প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: ডাকাতির আগে কালী আরাধনা, রঘু ডাকাতের কালীপুজোর মাহাত্ম্য জানেন?

নিরাপত্তা ও পরিবেশ রক্ষার স্বার্থে রাজ্য সরকার জানিয়েছে, অবৈধ ও ক্ষতিকর রাসায়নিকযুক্ত বাজি বিক্রির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, “জনগণের নিরাপত্তা সবার আগে। অবৈধ বাজি বিক্রি বা মজুত করলে রেয়াত করা হবে না।”

রাজ্য পুলিশের তরফে সাধারণ মানুষকেও সতর্ক করা হয়েছে, অবৈধ বাজি বিক্রির কোনও খবর পেলে স্থানীয় থানায় জানাতে। প্রশাসনের দাবি, এই উদ্যোগের ফলে দীপাবলির রাত হবে আরও নিরাপদ ও দূষণমুক্ত।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88