Tuesday, March 24, 2026
HomeScrollনন্দীগ্রামের রেল প্রকল্প কি ট্রাম্প কার্ড গেরুয়া শিবিরের??
Nandigram

নন্দীগ্রামের রেল প্রকল্প কি ট্রাম্প কার্ড গেরুয়া শিবিরের??

নন্দীগ্রামের রেল প্রকল্প নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে!

নন্দীগ্রাম : রেলের মানচিত্রে কি সত্যিই জায়গা পাবে নন্দীগ্রাম (Nandigram)?? নাকি ভোট আসতেই প্রতিশ্রুতির রেল ছুটছে নন্দীগ্রামে? মুখ্যমন্ত্রীর রেল প্রকল্প এখনও বিশবাঁও জলে। এর মাঝেই রেলমন্ত্রীর ঘোষণায় নন্দীগ্রামের রেল প্রকল্প কি ট্রাম্প কার্ড গেরুয়া শিবিরের (BJP)??

মূলত, সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। আর ভোট যতই এগিয়ে আসছে ততই নন্দীগ্রামের রাজনৈতিক জল ঘোলা হতে শুরু করেছে। প্রতিটি রাজনৈতিক দল নন্দীগ্রামের ঘোলা জলে মাছ ধরতে নামতে শুরু করেছে। অর্থাৎ কার ভাগ্যে ভোট, নন্দীগ্রামের মানুষ এবার নির্বাচনে কাকে বেছে নেয় সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সেবাশ্রয় শুরু করলেন, ঠিক তখনই নন্দীগ্রামের বিধায়ক অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করলেন। কার পরিষেবা পেতে কত মানুষ হাজির হয়েছেন, সেটা নিয়েও বিস্তর রাজনীতি তো চলছেই। তার মাঝে নন্দীগ্রামের রেল প্রকল্প নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে।

আরও খবর :

২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন দেশপ্রাণ-নন্দীগ্রাম রেল প্রকল্পের শিলান্যাস করেছিলেন। দেড় দশক পেরিয়েও তা আজও বিশ বাঁও জলে। সেখানে নতুন করে নন্দীগ্রাম থেকে কেন্দেমারী লাইনের ঘোষণা কতটা ফলপ্রসূ হবে? এ নিয়ে শাসকদলের নন্দীগ্রামের নেতা শেখ সুফিয়ানও প্রশ্ন তুলছেন। রাজ্যে বিধানসভা ভোটের দামামা বাজার মুখে ফের একবার নন্দীগ্রাম রেল প্রকল্প নিয়ে রাজনৈতিক পারদ চড়াতে শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এ সবের মাঝেই গেরুয়া শিবিরের ট্রামকার্ড কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষণা নন্দীগ্রামের জন্য নন্দীগ্রাম কেন্দেমারি নতুন রেল প্রকল্প! কেন্দ্রের এই ঘোষণাকেই হাতিয়ার করে কি জয় পুনর্বার ছিনিয়ে নিতে চায় পদ্ম শিবির? এমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot