HomeScrollএপ্রিলেই আগুনঝরা গরম! চলতি সপ্তাহেই ৪-৬ ডিগ্রি বাড়বে পারদ
Weather Update

এপ্রিলেই আগুনঝরা গরম! চলতি সপ্তাহেই ৪-৬ ডিগ্রি বাড়বে পারদ

সতর্ক করল হাওয়া অফিস...

কলকাতা: এপ্রিলের শুরুতেই দক্ষিণবঙ্গে গরমের দাপট ক্রমশ বাড়ছে (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহেই তাপমাত্রা আরও ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে রাজ্যজুড়ে অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে (Weather Forecast)।

আবহাওয়াবিদদের মতে, শুধু তাপমাত্রাই নয়, বাতাসে আর্দ্রতার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে গরম আরও ভ্যাপসা হয়ে উঠবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময় লুয়ের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: অষ্টম সাপ্লিমেন্টরি তালিকা প্রকাশ কমিশনের

বর্তমানে দক্ষিণবঙ্গের উপর দিয়ে শুষ্ক পশ্চিমি ও উত্তর-পশ্চিমি হাওয়া বইছে, যা তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ। কয়েকদিন আগের ঝড়-বৃষ্টির পর এখন আবহাওয়ার এই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।

এদিকে, আর্দ্রতার মাত্রাও বেশ উচ্চ থাকবে। সাধারণভাবে তা ৭০ থেকে ৮০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে, আর উপকূলবর্তী জেলাগুলিতে তা ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ইতিমধ্যেই গরম ও অস্বস্তিকর আবহাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে। কলকাতাতেও গুমোট গরমে ভোগান্তির আশঙ্কা রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News