Saturday, August 8, 2026
HomeScrollমেঘলা আকাশ, থেমে থেমে বৃষ্টি কলকাতায়, দক্ষিণের ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
Kolkata Weather

মেঘলা আকাশ, থেমে থেমে বৃষ্টি কলকাতায়, দক্ষিণের ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরে দুর্যোগ চলবে বৃহস্পতিবার পর্যন্ত

কলকাতা: সপ্তাহের প্রথম কর্মদিবসেই বৃষ্টিভেজা সকাল দেখল কলকাতা (Kolkata Rain)। সকাল থেকেই শহরের আকাশ ঘন মেঘে ঢাকা। কোথাও ঝিরঝিরে, কোথাও আবার মাঝারি বৃষ্টিতে ভিজেছে শহর ও সংলগ্ন এলাকা (Rain Forecast)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সারাদিনই কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে (Weather Update)।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ধীরে ধীরে ওডিশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: হাতে প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার! শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর

কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে পূর্বাভাস। রবিবার সকাল সাড়ে ৬টা থেকে সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত শহরে ১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে। ফলে ওই জেলাগুলিতে জল জমা, যান চলাচলে বিঘ্ন এবং স্থানীয়ভাবে দুর্ভোগের আশঙ্কা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। ফলে পাহাড় ও ডুয়ার্সে ভ্রমণ বা যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor