Wednesday, August 12, 2026
HomeScrollহাতে প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার! শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর
Sreelekha Mitra

হাতে প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার! শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর

আনন্দপুর থানায় অভিযোগ বিজেপির। অভিনেত্রীকে গ্রেফতারের দাবিও তুললেন কেয়া ঘোষ। সমস্ত অভিযোগ অস্বীকার শ্রীলেখার।

ওয়েব ডেস্ক : টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra) ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে আপত্তিকর ও কুরুচিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে তাঁর বিরুদ্ধে কলকাতার আনন্দপুর থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ।

শুক্রবার ককরোচ জনতা পার্টির সমর্থনে আয়োজিত ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। অভিযোগ, সেই বিক্ষোভে তিনি এমন একটি পোস্টার হাতে নিয়েছিলেন, যাতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বার্তা ছিল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক।

আরও খবর : সোমবার সকালেই বড় ধাক্কা! ১২ ঘণ্টা মিলবে না অ্যাপ ক্যাব, কেন এই সিদ্ধান্ত?

অভিযোগ দায়েরের পর কেয়া ঘোষ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের প্রধানমন্ত্রীর মতো সাংবিধানিক পদকে অসম্মান করার অধিকার কারও নেই। একইসঙ্গে তিনি অভিনেত্রীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। বিজেপির দাবি, রাজ্যের আরও একাধিক থানাতেও এ নিয়ে অভিযোগ দায়ের করা হবে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তাঁর দাবি, বিক্ষোভস্থলে ভিড়, উত্তেজনা ও পুলিশের লাঠিচার্জের মধ্যে পোস্টারটির বিষয়বস্তু তিনি খেয়ালই করেননি। চশমা না থাকায় পোস্টারে কী ছিল, সেটিও তাঁর নজরে আসেনি বলে দাবি অভিনেত্রীর।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor