Saturday, August 8, 2026
HomeScrollনেপাল ভ্রমণে বড় স্বস্তি! এবার ২৫ হাজার টাকা পর্যন্ত নিয়ে যেতে পারবেন...
Nepal

নেপাল ভ্রমণে বড় স্বস্তি! এবার ২৫ হাজার টাকা পর্যন্ত নিয়ে যেতে পারবেন ভারতীয়রা

ভারতীয় মুদ্রা ব্যবহারের নিয়ম শিথিল করল নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক। ২০০ ও ৫০০ টাকার নোট নিয়েও মিলল বড় ছাড়।

ওয়েব ডেস্ক : ভারতীয় পর্যটকদের (Indian Tourist) জন্য বড় স্বস্তির খবর। ভারতীয় মুদ্রা (Indian Rupees) ব্যবহারের নিয়মে বড় পরিবর্তন আনল নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক (এনআরবি)। এমনটাই সূত্রের খবর। নতুন নিয়ম অনুযায়ী, ভারতীয় নাগরিকরা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত নিয়ে নেপালে প্রবেশ করতে পারবেন।

এতদিন নেপালে (Nepal) ১০০ টাকার বেশি মূল্যের ভারতীয় নোট ব্যবহারে বিধিনিষেধ ছিল। ফলে ভ্রমণের আগে অনেককেই টাকা ভাঙিয়ে নিতে বা ছোট নোট সঙ্গে রাখতে হত। নতুন সিদ্ধান্তে সেই সমস্যার বড় অংশই দূর হবে বলে মনে করা হচ্ছে।

আরও খবর : H-1B ভিসা নিয়ে বড় ধাক্কা ট্রাম্পের

নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক জানিয়েছে, এই সুবিধা ভারত ও নেপাল দুই দেশের নাগরিকরাই পাবেন। তবে শুধুমাত্র ২০১৬ সালের ৯ নভেম্বরের পর ইস্যু হওয়া ভারতীয় নোটই বৈধ হবে। পুরনো বা বাতিল হওয়া নোট গ্রহণ করা হবে না।

এনআরবির মুখপাত্র গুরুপ্রসাদ পাউডেল জানান, নতুন নিয়মে ভারতীয় পর্যটকদের (Indian Tourist) পাশাপাশি নেপালের ব্যবসায়ীরাও উপকৃত হবেন। তবে নেপালের নাগরিকরা শুধুমাত্র নেপাল থেকেই ভারতীয় মুদ্রা সংগ্রহ করতে পারবেন।

এছাড়া নতুন নির্দেশিকায় বলা হয়েছে, নেপালের নাগরিক ও বিদেশি পর্যটকেরা সর্বোচ্চ ৫,০০০ মার্কিন ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা নিয়ে দেশে প্রবেশ করতে পারবেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor