ওয়েব ডেস্ক : আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে ফের ভয়াবহ আকার নিচ্ছে ইবোলা ভাইরাসের (Ebola Virus) সংক্রমণ। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত এই ভাইরাসে ১,৩০৯ জনের মৃত্যু (Death) হয়েছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে সংক্রমণের হার ৪০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে ।
ডিআর কঙ্গো সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে ২,৯৭৩-এ পৌঁছেছে। আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা প্রায় ২৭ শতাংশ বেশি। স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের দাবি, দেশে দাবানলের গতিতে ছড়িয়ে পড়ছে ইবোলা।
আরও খবর : H-1B ভিসা নিয়ে বড় ধাক্কা ট্রাম্পের
বিশেষজ্ঞদের উদ্বেগের কারণ, এবার সংক্রমণের জন্য দায়ী ইবোলার (Ebola Virus) বিরল ‘বুনদিবুগিও’ ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ। এখনও পর্যন্ত এর বিরুদ্ধে কার্যকর কোনও অনুমোদিত টিকা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে আশার খবরও রয়েছে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘বুনদিবুগিও’ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে একটি সম্ভাব্য টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছেন। ইতিমধ্যেই প্রথম ডোজ দেওয়া হয়েছে একজন কে। গবেষকদের আশা, এই টিকা ভবিষ্যতে সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
এদিকে ভারতে এখনও ইবোলা (Ebola Virus) সংক্রমণের কোনও ঘটনা ধরা পড়েনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ফেরা যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। উপসর্গ থাকলে স্বঘোষণাপত্র জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।







