HomeBig newsভোটিংয়ে ভোটারদের আঙুলের ছাপ ও আইরিস বায়োমেট্রিকের ব্যবস্থা, সুপ্রিম কোর্টের দ্বারস্থ আইনজীবী
Supreme Court

ভোটিংয়ে ভোটারদের আঙুলের ছাপ ও আইরিস বায়োমেট্রিকের ব্যবস্থা, সুপ্রিম কোর্টের দ্বারস্থ আইনজীবী

বিষয়ের গুরুত্ব বিচার করে এই মামলায় সব পক্ষকে নোটিশ দিতে নির্দেশ

ওয়েবডেস্ক- বিভিন্ন রাজ্যে যে বিধানসভা (West Assembly Election 2026)  নির্বাচন চলছে সেখানে ভোটগ্রহণ কেন্দ্রে (polling station) ভোটারদের আঙুলের ছাপ (Voter Fingerprints) ও আইরিস বায়োমেট্রিকের (Iris Biometric) ব্যবস্থা করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের (Supreme Court)  দ্বারস্থ হয়েছিলেন অশ্বিনী উপাধ্যায় (Lawyer Ashwini Upadhyay) নামে এক আইনজীবী। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য এই আর্জি জানিয়েছেন আইনজীবী।

প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এখনই এই ব্যবস্থা করা সম্ভব নয় বলে জানিয়েছেন। কারণ নির্বাচন কমিশনকে তার  জন্য নতুন রুল তৈরি করতে হবে। পাশাপাশি এর  জন্য বিপুল আর্থিক বোঝা ও চাপবে কমিশনের উপর।  তবে বিষয়ের গুরুত্ব অনুধাবন করে এই মামলায় সব পক্ষকে নোটিশ দিতে নির্দেশ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। পরে এই বিষয়ে শুনানি করা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

আরও পড়ুন-  আধারে ভুল তথ্য? কীভাবে সহজেই সংশোধন করবেন জেনে নিন

সেইসঙ্গে আদালত নির্বাচন কমিশনকে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সেখানে আগামী লোকসভা নির্বাচন বা ভবিষ্যতে বিধানসভা নির্বাচনগুলিতে এই ধরনের বায়োমেট্রিক ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব কিনা, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে। বর্তমানে ভারতের ভোটার পরিচয় যাচাইয়ের জন্য ইলেক্ট্রোরাম ফটো আইডেন্টেটি কার্ড (EPIC) ও ভোটার তালিকা ব্যবহৃত হয়। অনেক ক্ষেত্রে ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়, যেখানে প্রাথমিক ভোটার পরিচয়পত্র দেখে। তবে ভুয়ো ভোট বা ডুপ্লিকেট ভোটার নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে চলে আসছে।

 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News