ওয়েবডেস্ক- মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাছে এই ভোট বয়কটের ডাক দেওয়ার দাবি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (ISF MLA Naushad Siddiqui) । Adjudication এর সমস্যার সমাধানের আগেই ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটের আগে ৬০ লাখ মানুষের সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের ডাক দিন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যদি ভোট বয়কটের ডাক দেয়, তাহলে তার সঙ্গে থাকার বার্তা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর।
এদিন সাংবাদিকদের সামনের নওশাদ বলেন, এরা পুরো ঘেঁটে ঘ করেছে। যখন বলল জুডিশিয়াল পারপাসেই হবে, যার জাস্টিস আছেন, বিচারপতিরা আছেন, তারা এটাকে নিষ্পত্তি করবেন। এর আগে কিন্তু একটা অর্ডার ছিল, যাকে আমি যুক্তিযুক্ত মনে করেছিলাম। যে ইআরও/ এইআরও-রা নিষ্পত্তি করবেন। যে আইন আছে, ১৯৫১-এই আইনটা তো সেটাই বলছে। এদের কাছে সর্বোচ্চ পাওয়ার, তাহলে এতক্ষণে নিষ্পত্তি হয়ে যেত।
আরও পড়ুন- বাংলায় দু’দফায় ভোট, কবে থেকে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা?
এবার বিচারপতিরা যাঁরা করছেন, নিষ্পত্তি করার জন্য তাদের কাছে কটা কাগজ পৌঁচচ্ছে এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমার গণনা ফর্ম ঠিক ঠিক পৌঁছেছে নাকি? লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিসের সময় আর কোন কোন পেপার যাচ্ছে, হতে পারে আরও চারটে পেপার বের করে নিয়েছে। ন ওশাদ বলেন, আমি দুটো পেপার জমা করেছি, পাসপোর্ট সহ আমি দিয়েছি, আমার এলডিতে নাম এসেছিল। হতে পারে পাসপোর্ট খুলে নিয়ে শুধু পেপারটা দিচ্ছে। এই রকম হতে পারে তো? তাহলে আমি তো রিজেক্ট হয়ে যেতে পারি? তাহলে আমার যখন ভেরিফিকেশন হচ্ছে, আমি তখন স্বশরীরে উপস্থিত হতে পারছি না। এটা একটা প্রসেস, সব হচপচ হয়ে গেছে।







