Saturday, March 28, 2026
HomeBig news১০ লক্ষ টাকা, ২টি করে ফ্ল্যাট দেবে রাজ্য! রানিগঞ্জের সভায় বিরাট ঘোষণা...
Mamata Banerjee

১০ লক্ষ টাকা, ২টি করে ফ্ল্যাট দেবে রাজ্য! রানিগঞ্জের সভায় বিরাট ঘোষণা মমতার

“মানুষের জীবন সবচেয়ে দামি,” খনি এলাকার মেগা-র‍্যালিতে বললেন তৃণমূল সুপ্রিমো

পশ্চিম বর্ধমান: রাজ্যের খনি (Mine) অঞ্চল রানিগঞ্জে (Raniganj) ধস (Landslide) নামার ঘটনা নতুন কিছু নয়। মাঝেমধ্যেই রাস্তা ও কয়লাখনিতে ধস নামে, যে কারণে আতঙ্কে দিন কাটান এই এলাকার স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতির কথা মাথায় রেখে শনিবার নির্বাচনী প্রচারে গিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রানিগঞ্জে সভা থেকে তিনি জানান, ধসপ্রবণ এলাকা থেকে বাসিন্দারা সরে এলে তাঁদের জন্য বিশেষ পুনর্বাসন (Rehabilitation) প্যাকেজ দেওয়া হবে।

শনিবার রানিগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়ে বলেন যে, খনি অঞ্চলের প্রত্যেক পরিবারকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা এবং দু’টি করে ঘর। তিনি বলেন, ইতিমধ্যেই প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে ৬ হাজার ফ্ল্যাট তৈরি করা হয়েছে এবং আরও ৪ হাজার ফ্ল্যাট নির্মীয়মাণ। মুখ্যমন্ত্রী আবেগঘন সুরে বলেন, “মানুষের জীবন সবচেয়ে দামি। আপনারা যদি ওই এলাকা থেকে সরে আসেন, সরকার দু’টি করে ফ্ল্যাট দেবে। শিফটিংয়ের খরচও সরকার বহন করবে। মোট ১০ লক্ষ টাকা করে ধরা হয়েছে, প্রয়োজনে আরও বাড়ানো হবে।” তিনি জোর দিয়ে বলেন, কাউকে জোর করা হচ্ছে না, তবে জীবনের নিরাপত্তার স্বার্থে সবাইকে নতুন করে ভাবার আবেদন জানানো হচ্ছে।

আরও পড়ুন: এবার বিজেপির চার্জশিট প্রকাশ করবে তৃণমূল! শাহি অস্ত্র ভোঁতা করতে নয়া কৌশল ঘাসফুল শিবিরের

উল্লেখ্য, রানিগঞ্জ-আসানসোল খনি এলাকায় মাঝেমধ্যেই বড়সড় ধসের ঘটনা সামনে আসে। ফলে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ও অবরোধ প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। এর আগেও এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের তরফে পর্যাপ্ত আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগও তুলেছিলেন তিনি। এবার সরাসরি পুনর্বাসন ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে খনি এলাকার মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিল রাজ্য সরকার।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot