HomeScroll‘সিংহম’ অজয় পাল শর্মাকে নিশানা মমতার! ভিনরাজ্যের পুলিশ পর্যবেক্ষক প্রসঙ্গে বললেন তৃণমূল...
Mamata Banerjee

‘সিংহম’ অজয় পাল শর্মাকে নিশানা মমতার! ভিনরাজ্যের পুলিশ পর্যবেক্ষক প্রসঙ্গে বললেন তৃণমূল সুপ্রিমো?

বাইরে থেকে এত পুলিশ এনে ভয় দেখানো হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: দ্বিতীয় দফার ভোটের (Assembly Election 2026) সকাল থেকে ‘অ্যাক্টিভ মুডে’ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার প্রথমার্ধে দক্ষিণ কলকাতার চেতলা ও চক্রবেড়িয়া এলাকায় একাধিক বুথ পরিদর্শনে যান তিনি। বুথ ঘুরে বেরিয়েই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তাঁর অভিযোগ, ভোটারদের নিরাপত্তা দেওয়ার বদলে কেন্দ্রীয় বাহিনী ‘অতিসক্রিয়তা’ দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এবং অযথা ত্রাসের পরিবেশ তৈরি করছে।

শুধু কেন্দ্রীয় বাহিনীই নয়, বাইরে থেকে আনা পুলিশ পর্যবেক্ষকদের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এঁরা কোনও নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না, বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। এই প্রসঙ্গে সরাসরি নাম না করলেও ইঙ্গিত যায় উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস অফিসার অজয় পাল শর্মার (IPS Ajay Pal Sharma) দিকে, যিনি দক্ষিণ ২৪ পরগনার মতো স্পর্শকাতর জেলার দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন: ভোটের প্রথমার্ধে অভয়ার মা’কে ঘিরে বিক্ষোভ! পানিহাটিতে কী অবস্থা? দেখুন

নির্বাচনের আগে থেকেই ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত এই অফিসারকে নিয়ে বিতর্ক দানা বাঁধে। অভিযোগ ওঠে, দায়িত্ব নেওয়ার পর তিনি প্রকাশ্যে তৃণমূল প্রার্থীর নাম করে হুঁশিয়ারি দিয়েছেন। ভোটের দিনও ফলতা, মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার এলাকায় তাঁকে টহল দিতে দেখা যায়। কোথাও গোলমালের খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার বার্তাও দিয়েছেন তিনি।

এদিকে তৃণমূল নেতৃত্বের একাংশ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে সরব হয়েছে। এমনকি একজন আইনজীবী তাঁর বিরুদ্ধে হাইকোর্টে মামলাও দায়ের করেছিলেন, যদিও তা খারিজ হয়ে যায়। বুথ পরিদর্শনের পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন একতরফাভাবে শাসক দলের বিরুদ্ধে কাজ করছে। তাঁর কথায়, “বাইরে থেকে এত পুলিশ এনে ভয় দেখানো হচ্ছে। এভাবে ভোট হতে পারে না। ভোট তো দিচ্ছেন মানুষ, তাঁদের রায়েই সব ঠিক হবে।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News