Saturday, June 27, 2026
HomeBig newsমিষ্টিমুখর ব্রিগেডে নজর কাড়ছে ‘মোদিশ্রী’ রসগোল্লা! আর কী কী মিষ্টান্ন পাওয়া যাচ্ছে...
BJP

মিষ্টিমুখর ব্রিগেডে নজর কাড়ছে ‘মোদিশ্রী’ রসগোল্লা! আর কী কী মিষ্টান্ন পাওয়া যাচ্ছে মেগা-শপথের মাঠে?

একাধিক জনপ্রিয় মিষ্টান্ন প্রস্তুতকারক সংস্থা স্টল দিয়েছে ব্রিগেডে, সেখানেই রয়েছে রকমারি মিষ্টির সম্ভার

কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানকে (Oath Ceremony) ঘিরে শনিবারের ব্রিগেড (Brigade Parade Ground) যেন একেবারে উৎসবের মঞ্চে পরিণত হয়েছে। রাজনৈতিক আবহের পাশাপাশি এবার অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠছে বাঙালির ঐতিহ্যবাহী মিষ্টি (Sweets of West Bengal)। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসছে একাধিক নামী মিষ্টির দোকানের বিশেষ স্টল, যেখানে গেরুয়া রং ও পদ্ম-থিমে সাজানো রসগোল্লা, সন্দেশ-সহ নানা ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে।

জানা গিয়েছে, কেসি দাস, বাঞ্ছারাম এবং ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডারের মতো জনপ্রিয় সংস্থাগুলি এই অনুষ্ঠানে স্টল দিচ্ছে। দোকানগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, মিষ্টির দাম শুরু হবে ২০ টাকা থেকে। ব্রিগেডে বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি মজুত রাখা হয়েছে।

আরও পড়ুন: শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন বালি শিল্পী সুদর্শনের

আর সেখানে সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘মোদিশ্রী রসগোল্লা’ (Modishri Rasagolla)। কেসর ও জাফরান ফ্লেভারের এই বিশেষ রসগোল্লা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। কেসি দাসের কর্ণধার ধীমানচন্দ্র দাস জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রচারে এসে রাজভবনে থাকাকালীন তাঁদের দোকানের এই বিশেষ রসগোল্লা ডিনারে পরিবেশন করা হয়েছিল। সেই থেকেই এই মিষ্টির নাম রাখা হয়েছে ‘মোদিশ্রী রসগোল্লা’।

অন্যদিকে ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার সৈকত পাল জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে একাধিক নতুন ধরনের মিষ্টি। গেরুয়া রং, পদ্মফুলের নকশা এবং বাঙালিয়ানা— সব মিলিয়ে মিষ্টির মধ্যেও ফুটে উঠবে অনুষ্ঠানের রাজনৈতিক ও সাংস্কৃতিক আবহ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO