Sunday, July 5, 2026
HomeScrollশুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন বালি শিল্পী সুদর্শনের
Suvendu Adhikari

শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন বালি শিল্পী সুদর্শনের

বালি দিয়ে তৈরি করলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রীর ছবি

ওয়েব ডেস্ক : ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গে (West Bengal) বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি (BJP)। ২০৭টি আসন পেয়েছে তারা। এর পর পরিষদীয় বৈঠকে বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। শনিবার শপথগ্রহণ করবেন তিনি। তার আগে বিশেষভাবে তাঁকে অভিনন্দন জানালেন প্রখ্যাত বালি শিল্পী ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সুদর্শন পট্টনায়ক (Sudarsan Pattnaik)।

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শপথগ্রহণের আগে তাঁকে অভিনন্দন জানিয়ে বিশেষ বালির শিল্পকর্ম তৈরি করলেন সুদর্শন (Sudarsan Pattnaik)। শুক্রবার ওড়িশার পুরী সমুদ্র সৈকতে প্রায় ১৫ ফুট দীর্ঘ এই বালির ভাস্কর্য তৈরি করেন তিনি। এই শিল্পকর্মে ফুটে উঠেছে কলকাতার ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের প্রতিরূপ। তার উপরেই রয়েছে বালি দিয়ে তৈরি বাংলার নতুন মুখ্যমন্ত্রীর ছবি। সঙ্গে লেখা হয়েছে, ‘অভিনন্দন শুভেন্দু দাদা’।

আরও খবর : বাম-কংগ্রেসের হাত ধরলেন বিজয়! তামিলনাড়ুতে মিটল সরকার গঠনের জটিলতা? দেখুন বড় খবর

জানা গিয়েছে, এই শিল্পকর্ম তৈরিতে সুদর্শন পট্টনায়কের (Sudarsan Pattnaik) সঙ্গে অংশ নেন তাঁর স্যান্ড আর্ট ইনস্টিটিউটের ছাত্ররাও। শিল্পী জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতেই এই উদ্যোগ।

উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করা সুদর্শন পট্টনায়ক বিশ্বের বিভিন্ন প্রান্তে ৬৫টিরও বেশি আন্তর্জাতিক বালিশিল্প প্রতিযোগিতা ও উৎসবে অংশ নিয়েছেন। তাঁর একাধিক শিল্পকর্ম আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। এবার বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে নিজের শিকর্মের মাধ্যমে শুভেচ্ছা জানালেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet