Monday, March 30, 2026
HomeScrollনন্দকুমারে তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে কারখানা
Nandakumar oil warehouse

নন্দকুমারে তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে কারখানা

হলদিয়া থেকে আরও দমকলের ইঞ্জিন যাচ্ছে ঘটনাস্থলে

ওয়েবডেস্ক- নন্দকুমারে (Nandakumar) তেলের গোডাউনে (oil warehouse) ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত গোটা কারখানা। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। পূর্ব মেদিনীপুরের (East Midnapore)  নন্দকুমারের কামারদাতে বিকেল ৪ টে নাগাদ একটি তেল কাটিং গোডাউনে আগুন লেগে যায়। আগুন নেভাতে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছয়, ঘণ্টা খানেকের প্রচেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আরও দমকলের ইঞ্জিন আনা হচ্ছে ঘটনাস্থলে।

ঘটনাস্থলে রয়েছে নন্দকুমার থানার বিশাল পুলিশ।  পর পর বিস্ফোরণের শব্দ। দাউ দাউ করে জ্বলছে গোডাউন। আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। জোরকদমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক। জায়গাটি ঘন জনবসতি পূর্ণ হওয়ায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরানো হচ্ছে। কীভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন-  আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে টাকা দাবির অভিযোগ, জেলা তৃণমূল সভাপতিকে ঘিরে বিতর্ক পাঁশকুড়ায়

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে রাজ্য সড়কের পাশে রয়েছে তেলের গোডাউন। আগুন লাগা মাত্রই তা ভয়াবহ রূপ নেয়। ভিতরে থাকা তেলের ড্রাম বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর যায় পুলিশ ও দমকলে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। হলদিয়া থেকে আরও দমকলের ইঞ্জিন যাচ্ছে ঘটনাস্থলে। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। দমকলকর্মীদের প্রাথমিক চেষ্টা আগুনকে ‘অ্যারেস্ট’ করা। গোডাউনটি রাজ্য সড়কের পাশে হওয়ায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot