Saturday, March 7, 2026
HomeScroll‘গ্যাসের দাম আরও বাড়বে’ মুখ্যমন্ত্রীকে নিশানা করে আক্রমণ মিঠুনের
Mithun Chakraborty

‘গ্যাসের দাম আরও বাড়বে’ মুখ্যমন্ত্রীকে নিশানা করে আক্রমণ মিঠুনের

মুখ্যমন্ত্রীর ধরনাকে ‘অন স্টেজ ড্রামা’ বলে কটাক্ষ পদ্ম শিবিরের নেতার

ওয়েবডেস্ক-  রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election)  আবহে গ্যাসের দাম বাড়াল কেন্দ্র সরকার (Central Government) । এক ধাক্কায় ৬০ টাকা বেড়ে যাওয়ায় আমজনতার মাথায় হাত। এদিকে এসআইআর (SIR)  ইস্যুতে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আজ দ্বিতীয় দিন। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পরেই মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করলেন গেরুয়া শিবিরের নেতা মিঠুন চক্রবর্তী (Bjp Leader Mithun Chakraborty) । বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, গ্যাসের দাম বাড়ছে কেন মুখ্যমন্ত্রী জানেন। পশ্চিমবঙ্গের কেন তেল গ্যাসের (Gas Price)  দাম বেশি কেন। তেল, গ্যাস দাম আরও বাড়বে। কিন্তু এই রাজ্য এত তেল গ্যাসের উপর কর কেন?

একইসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর এই ধরনা ‘অন স্টেজ ড্রামা’। অভারতীয় জন্য কেন লড়াই করছেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী দুর্গাপুরে কাণ্ডে মহিলাদের বাড়ি থেকে বের হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই সময় তিনি মেয়েদের সুরক্ষার কথা মাথায় রেখে রাত ৮ পর মেয়েদের বের হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাতে বাড়ির বাইরে বেশি না বের হওয়ার পরামর্শ দেন।

সেই কথার সূত্র ধরে মিঠুন বলেন, কেন রাত আটটার পর মেয়েরা বের হবে না?  বিজেপি এলে সুরক্ষা দেবে।  এদিন পদ্মশিবিরে নেতা আজ পাইকপাড়া বিস্ফোরণ কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীকে নিশানা করেন। মিঠুন বলেন, পাইকপাড়ায় কি হল? ভাবা যায় রাজ্যটা কোথায় যাচ্ছে?  সীমান্তে কেন জমি দিচ্ছে না রাজ্য। সেখান দিয়ে মানুষ প্রবেশ করছে।

আরও পড়ুন-  ‘ভয় দেখিয়ে রাজ্যপালকে পদত্যাগ করানো হয়েছে’ বিস্ফোরক মমতা

ডিএ  নিয়ে তিনি বলেন,  পয়সা এত কম হয়ে গেল ? এদিকে সব জায়গায় পয়সা ছড়াচ্ছেন। পাড়ার ক্লাবকে কোটি কোটি টাকা ছড়াচ্ছেন। আজ থেকেই খেলা হবে। আমরা খেলা হবে বলছি।

এবছরে রাজ্য বাজেট থেকে যুব সাথী নামে একটি নয়া প্রকল্পের সংযোজন করেছে রাজ্য সরকার। মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা মাসে ১৫০০ করে পাবেন। ১ এপ্রিলের পরিবর্তে আজ থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সেই প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মিঠুন বলেন, কত বেকার রয়েছে এই যুব সাথী বুঝিয়েছে দিচ্ছে। ৫০ টাকায় কি হবে?  গুটখার দাম তো উঠবে না।

মুখ্যমন্ত্রীর ‘রাজ্যপালকে বিজেপি ভয় দেখাচ্ছে’ সেই প্রসঙ্গে মিঠুনের দাবি, বিজেপি এখন অনেক ভালো জায়গায় আছে। রাজ্যপাল কেন ভয় দেখাবে?  তাহলে আগেই তো ভয় দেখানো যেত। নতুন রাজ্যপালকে ভয় দেখিয়ে লাভ নেই।

মিঠুনের কটাক্ষ, মমতা ভবানীপুর থেকে খেলা শেষ হয়ে গেছে। ধরনা মঞ্চে বিক্ষোভ, কেউ প্রতিবাদ করতে পারবে না এখানে। প্রতিবাদ করলেই পুলিশ চলে যাবে। ২১ থেকে বিজেপি অনেক ঐক্যবদ্ধ। ভালো অবস্থায় আছে বিজেপি। সনাতন জেগেছে, মানুষ জেগেছে। কেউ কিছু করতে পারবে না।

মিঠুনের অভিযোগ,  এসআইআর ডিলে হচ্ছে মমতার জন্য  তিনিই সুপ্রিম কোর্টে গেছেন। পরিযায়ী শ্রমিকের ভিন রাজ্যে মার খাওয়া নিয়ে, মিঠুনের দাবি, ভিন রাজ্যে বাঙালি মার খাচ্ছে, এই সব বাঙালি সেন্টিমেন্ট তোলার চেষ্টা হচ্ছে।

তবে এদিন সাংবাদিক বৈঠক থেকে কোয়েল মল্লিককে শুভেচ্ছা জানান মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ‘অল দা বেস্ট’।

 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80