HomeScroll‘৬টি স্টেশনকে অমৃত ভারত স্টেশন’ ভোটের আবহে বঙ্গে এসে প্রকল্পের উদ্বোধন মোদির
Narendra Modi

‘৬টি স্টেশনকে অমৃত ভারত স্টেশন’ ভোটের আবহে বঙ্গে এসে প্রকল্পের উদ্বোধন মোদির

১৮ হাজার ৬৮০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস

ওয়েবডেস্ক-  বিধানসভা ভোটের (Assembly Election)  আবহে আজ ফের বাংলায় প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) । আজ ব্রিগেডে সভা প্রধানমন্ত্রীর। আর এখান থেকেই পরিবর্তন যাত্রায় (Paribartan Yatra) যোগ দেবেন তিনি। গিরিশ পার্কে উত্তেজনার আবহেই এদিন বঙ্গে এসে ১৮ হাজার ৬৮০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন।  বেলদা দাঁতন রেলপথের উদ্বোধন।

প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ যেন পিছনে না পড়ে থাকে। বাংলার উন্নয়নের নতুন দিশা দেখাবে এই প্রকল্প। ৬টি স্টেশনকে অমৃত ভারত স্টেশন। বাংলা ছাড়াও সমগ্র পূর্ব ভারতের উন্নতি হতে চলেছে। প্রধানমন্ত্রীর সড়ক ও রেল যোগাযোগ যতটা গুরুত্বপূর্ণ, জলপথের সংস্কারও ততটাই প্রয়োজনীয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, হলদিয়া ডক কমপ্লেক্সে এই জন্য সংস্কার হচ্ছে। কলকাতা ডকেও সংস্কার হচ্ছে। এর ফলে পূর্ব ভারতের ‘লজিস্টিক সিস্টেম’ আরও উন্নতি হবে।

আরও পড়ুন-  শিয়ালদহ স্টেশন চত্বরে ভিড় বিজেপি কর্মী-সমর্থকদের, জলখাবার-দুপুরের মেনুতে কী?

প্রধানমন্ত্রী এদিন বেশ কয়েকটি জাহাজ চলাচল ও বন্দর-সম্পর্কিত প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হলদিয়া ডক কমপ্লেক্সে পাঁচ নম্বর বার্থের সংস্কারের উদ্বোধন করেন। যা দ্রুত  পরিবেশ-বান্ধব পণ্য পরিবহন সক্ষম করবে। তিনি খিদিরপুর ডকের সংস্কারের প্রকল্পেরও উদ্বোধন করেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News