Sunday, June 14, 2026
HomeScrollনির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মোদি'র!
Narendra Modi

নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মোদি’র!

বাংলার জন্য কোন কোন প্রকল্পের উদ্বোধন করলেন মোদি!

ওয়েব ডেস্ক : নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার ময়দানে ব্রিগেডে সভা করবেন তিনি। তার আগে সরকারি অনুষ্ঠান থেকে ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের (Project) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ (West Bengal) যেন পিছিয়ে না থাকে, সেই প্রয়াস শুরু করেছেন বলেও জানিয়েছেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী বেশ কয়েকটি জাহাজ চলাচল ও বন্দর-সম্পর্কিত প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হলদিয়া ডক কমপ্লেক্সে পাঁচ নম্বর বার্থের সংস্কারের উদ্বোধন করেন। যা দ্রুত পরিবেশ-বান্ধব পণ্য পরিবহন সক্ষম করবে। তিনি খিদিরপুর ডকের সংস্কারের প্রকল্পেরও উদ্বোধন করেন। এ ছাড়া রেলপ্রকল্পেরও উদ্বোধন করেছেন তিনি।

আরও খবর : কলকাতা বিমানবন্দরে নামলেন মোদি, সড়কপথে ব্রিগেডের দিকে যাচ্ছেন

এদিন প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গ যেন পিছিয়ে না থাকে, সেই প্রয়াস শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সঙ্গে বলেছেন, সড়ক এবং রেল যোগাযোগ যতটা গুরুত্বপূর্ণ, জলপথের সংস্কারও ততটাই প্রয়োজনীয়। কেন্দ্রীয় সরকার রেল, যোগাযোগ সংস্কারের কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার। সঙ্গে জানিয়েছেন, হলদিয়া ডক কমপ্লেক্সে এ জন্য সংস্কার হচ্ছে। কলকাতা ডকেও সংস্কার হচ্ছে। এর ফলে ‘লজিস্টিক সিস্টেম’ আরও উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি।

সরকারি অনুষ্ঠানের পরেই ব্রিগেড ময়দানের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । সেখানে তিনি রাজনৈতিক সভা করবেন। তবে তাঁর আগে বাংলার জন্য ১৮৭০০ কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করেছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d