Tuesday, February 10, 2026
HomeScrollশুভেন্দুর কনভয়ের ধাক্কায় গুরুতর আহত মা ও শিশু, চাঞ্চল্য এগরায়
Suvendu Adhikari

শুভেন্দুর কনভয়ের ধাক্কায় গুরুতর আহত মা ও শিশু, চাঞ্চল্য এগরায়

শুভেন্দু অধিকারীর দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছ তৃণমূল

পূর্ব মেদিনীপুর (এগরা): বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয় (Convoy) স্করপিওর ধাক্কায় গুরুতর আহত মা ও শিশু। এলাকায় চাঞ্চল্য।  ঘটনার বিবরণ দিতে গিয়ে CC TV ফুটেজে দেখা যাচ্ছে ২৬ ডিসেম্বর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি স্করপিও গাড়ি হেঁড়িয়া এলাকায় পথ চলতি এক মহিলা ও একটি শিশুকে ধাক্কা মারলো স্বামী,  স্ত্রী, ও কোলের শিশু সহ রাস্তা পারা পার হচ্ছিছিলেন। সেই সময় কনভয় গাড়ির ধাক্কা মারার অভিযোগ সামনে এসেছে।

সংশ্লিষ্ট গাড়িটি একটি স্করপিও (নিবন্ধন নম্বর: WB 01BB 6509) যা শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার পর কনভয়টি এক মুহূর্তের জন্যও দাঁড়ায়নি আহত মহিলা ও শিশুর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া তো দূরের কথা কোনও রকম সাহায্যও করা হয়নি বলে এমনি অভিযোগ। ঘটনাস্থলে তাৎক্ষণিক কোনও চিকিৎসা সহায়তা পৌঁছায়নি।

আরও পড়ুন- ৫ জানুয়ারি বাকি ১২ জনের গ্রেফতারের দাবিতে রাজ্যেজুড়ে পথ অবরোধ মতুয়াদের

এই ঘটনা জন নিরাপত্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়িত্ববোধ ও জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে তৃণমূল।

কাঁথি সাংগঠনিক জেলা যুব সভাপতি জালাল উদ্দিন বলেন, বিরোধী দলনেতা তিনি নিজেকে  হিন্দু সনাতনী বলে প্রচার করেন। অথচ আজ তিনি না দাঁড়িয়ে কেন চলে গেলেন আহত অসহায় মা ও শিশুকে ফেলে? এই ভাবে গদ্দারের কনভয় চন্ডিপুরে একসিডেন্ট করেছিল।

গাড়ির গতি এতো জোরে কেন?  আমরা পুলিশ প্রশাসন ও SP কে আমরা জানিয়েছি এর বিহিত ব্যবস্থা করার জন্য। বিহিত ব্যবস্থা চেয়ে হেড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় খেজুরির এক ব্যক্তি সুতনু বর।

 

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast