Monday, March 23, 2026
HomeScroll"যতদিন ক্ষমতায় অ-লক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায়"... বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে সরগরম রাজনীতি

“যতদিন ক্ষমতায় অ-লক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায়”… বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে সরগরম রাজনীতি

বিজেপি নেতাকে পরামর্শ দিয়ে কী দাবি করলেন ওন্দার তৃণমূল যুব সভাপতি?

ওয়েব ডেস্ক: ২৬-র বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে সমগ্র বাঁকুড়া (Bankura) জেলা জুড়ে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ব্যাক্তি আক্রমণ থেকে শুরু করে কুরুচিকর মন্তব্যের ফুলঝুরি ঝরছে নেতাদের গলায়। আক্রমণ পাল্টা আক্রমণে শাসক-বিরোধী যুযুধান দুই পক্ষই একে অপরকে আক্রমণ সানাচ্ছে।

সম্প্রতি বিডিও অফিসের দরজা লাথি মেরে ভেঙে ফেলার হুংকারের পর বিজেপির নেতার কণ্ঠে ফের বিতর্কিত মন্তব্য। বৃহস্পতিবার ওন্দা ব্লকের নাকাইজুড়িতে নারী নির্যাতনের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়৷ সেই সভায় উপস্থিত ছিলেন ওন্দার বিজেপি বিধায়ক (BJP MLA) অমরনাথ শাখা সহ একাধিক নেতৃত্ব। সভায় খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করলেন ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা অঞ্জন নাগ চৌধুরী।

তিনি বলেন, “মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে ১০০০ বা ১২০০ টাকা করে ভাতা পান। আপনাদের সাবধান করে যাচ্ছি আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও আপনার বাড়িতে লক্ষ্মী কোনদিন ঢুকবে না যতদিন ক্ষমতায় অ-লক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে”। আর এই বিতর্কিত মন্তব্যের জেরেই বিরোধী শিবিরের আক্রমণের মুখে পড়েছেন বিজেপি নেতা। এমনকি এই বক্তব্যের সমর্থনে পাল্টা যুক্তিও দিয়েছেন বিজেপি নেতা অঞ্জন নাগ চৌধুরী।

আরও পড়ুন: কৃষ্ণনগর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, প্রেমিকের গোটা পরিবার শামিল খুনে

বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন ওন্দা ব্লকের তৃণমূলের যুব সভাপতি মনিশঙ্কর মুখার্জী। তিনি বলেন, “বিজেপি নারীদের সম্মান করতে জানে না। মঞ্চে বা মঞ্চের সামনে বিজেপির যে মহিলারা বসেছিল তাঁরাও লক্ষ্মীর ভাণ্ডার পান।

ওই বিজেপি নেতাকে পরামর্শ দিয়ে তৃণমূল যুব সভাপতির দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি বাড়িতে রাখবেন। বাড়ি থেকে বেরানোর সময় প্রণাম করে বেরবেন তাতে আপনার মঙ্গল হবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং লক্ষ্মী রূপে এই বাংলার লক্ষ্মীদের জন্য এই প্রকল্প চালু করেছেন।”

রাজনৈতিক কারবারিদের মতে, বিজেপি নেতাদের একাংশ এই ধরনের মন্তব্যের কারনে অনেকেই বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিরোধী দলের যে ধরনের ভূমিকা থাকার প্রয়োজন তা না করে প্রকল্প নিয়ে এমনভাবে মানুষের কাছে বার্তা দিচ্ছেন তারা তাতেই বিরোধী দলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99