Saturday, March 28, 2026
HomeScrollতেহট্টে মোবাইল টাওয়ারে বসে আছে যুগল? এখান থেকেই রহস্যের সূত্রপাত, তারপর কী...
Tehatta

তেহট্টে মোবাইল টাওয়ারে বসে আছে যুগল? এখান থেকেই রহস্যের সূত্রপাত, তারপর কী হল?

মোবাইল টাওয়ারের উপরে প্রেমিক যুগল? সন্দেহে চাঞ্চল্য তেহট্টের চিলাখালিতে

তেহট্ট: নদীয়ার (Nadia) তেহট্টের (Tehatta) চিলাখালি এলাকায় শনিবার সন্ধ্যায় এক অদ্ভুত ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মোবাইল টাওয়ারের নিচে দু’জোড়া চটি পড়ে থাকতে দেখে সন্দেহ জাগে টাওয়ারের কর্মীর মনে (District News)।

তিনি আশঙ্কা করেন, হয়তো টাওয়ারের উপরে কেউ সম্ভবত কোনও প্রেমিক যুগল বসে আছেন। টর্চের আলো ফেলে খোঁজ নেওয়ার চেষ্টা করলেও কিছুই দেখা যায়নি।

আরও পড়ুন: রানাঘাটে বিজয়া সম্মিলনীতে দেখা গেল মেলবন্ধনের ছবি, উপস্থিত বিশিষ্ট জনেরা

এরপর খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে স্থানীয়রা ভিড় করেন ঘটনাস্থলে। তেহট্ট থানার পুলিশও পৌঁছে যায় টাওয়ারের কাছে। দীর্ঘক্ষণ অনুসন্ধান চললেও কাউকে দেখা যায়নি। পরে দমকল বিভাগকেও খবর দেওয়া হয়। দমকলকর্মীরা টাওয়ারে উঠে খোঁজ চালান, তবে কারও হদিস মেলেনি।

টাওয়ারের নিচে পড়ে থাকা দুটি চটি ঘিরেই রহস্য বাড়ছে। দায়িত্বপ্রাপ্ত কর্মীর ধারণা, কেউ হয়তো চুরির উদ্দেশ্যে টাওয়ারে উঠেছিল, পরে ভয়ে নেমে পালিয়ে যায়। এলাকাবাসীর মধ্যে এখনো কৌতূহল, আসলে কে বা কারা উঠেছিল সেই টাওয়ারে?

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto