Saturday, March 28, 2026
HomeScrollদেওয়ালে দেওয়ালে ‘খোকা’র পোস্টার! ভোটের আগেই বিতর্কে সরগরম উত্তরপাড়া
Poster Controversy In Uttarpara

দেওয়ালে দেওয়ালে ‘খোকা’র পোস্টার! ভোটের আগেই বিতর্কে সরগরম উত্তরপাড়া

পোস্টারে লেখা, ‘খোকা এখনও বাপ ছাড়া…’! কারা দিল এই পোস্টার? কী বলছে তৃণমূল?

হুগলি: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে পোস্টার বিতর্কে (Poster Controversy) রাজনৈতিক পারদ চড়ল হুগলির (Hooghly) হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র উত্তরপাড়ায় (Uttarpara Assembly)। ‘খোকা এখনও বাপ ছাড়া একা রাস্তায় বেরোতে শেখেনি, সে নেবে উত্তরপাড়ার মানুষের দায়িত্ব?’—রাতারাতি এই বার্তা লেখা পোস্টারে ছেয়ে গেল উত্তরপাড়া পুরসভা এলাকা। আর এই সমস্ত পোস্টার প্রকাশ্যে আসতেই সেখানে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই মাখলা, ভদ্রকালী, হিন্দমোটর, রবীন্দ্রনগর, বিধান পার্ক সহ বিভিন্ন এলাকায় এরকমের পোস্টার দেখা গিয়েছে। ইতিমধ্যেই এই পোস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোস্টারে ‘উত্তরপাড়া কল্যাণ পরিষদ’-এর নাম থাকলেও কোনও রাজনৈতিক দলের প্রতীক নেই। তাই কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, শাসক দলের অন্দরের গোষ্ঠী কোন্দলের জেরেই এই পোস্টার পড়তে পারে। যদিও এই জল্পনা নিয়ে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।

আরও পড়ুন: ভোটের আগে দেবের মুখে ‘জয় শ্রী রাম’, কীসের ইঙ্গিত?

স্থানীয় বিজেপি (BJP) মুখপাত্র প্রণয় রায়ের দাবি, তৃণমূলের কর্মীরাই এই পোস্টার দিয়েছে। তাঁর কথায়, “বাবার কেমন ব্যবহার, সেটা তৃণমূলের কর্মীরাই জানে।” অন্যদিকে তৃণমূল কংগ্রেস (TMC) এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। উত্তরপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী শীর্ষন্য বন্দ্যোপাধ্যায় বলেন, “পোস্টারে আমার নাম নেই। তবুও যদি ধরে নিই, যিনি ফেসবুকে এটি দিয়েছেন, সেই শতরূপ ঘোষ নিজের কেন্দ্রেই বারবার পরাজিত হয়েছেন। আগে নিজের ভোট বাড়ানোর দিকে নজর দিন।”

উল্লেখ্য, এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যাযয়ের ছেলে শীর্ষন্য বন্দ্যোপাধ্যায়, যিনি পেশায় আইনজীবী। অন্যদিকে বামেরা (CPIM) এই আসনে প্রার্থী করেছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। আর বিজেপি প্রার্থী হিসেবে চমক দিয়ে নাম ঘোষণা করা হয়েছে প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot