Monday, April 6, 2026
HomeScrollশিলিগুড়িতে পোস্টার রাজনীতি! অবস্থানে তৃণমূল প্রার্থী গৌতম দেব

শিলিগুড়িতে পোস্টার রাজনীতি! অবস্থানে তৃণমূল প্রার্থী গৌতম দেব

পোস্টার ছেঁড়ার অভিযোগ বিজেপির দিকে! রাজনৈতিক চাঞ্চল্য

ওয়েবডেস্ক-  ভোটের (West Bengal Assembly 2026 ) আবহে পোস্টার রাজনীতি (Poster Politics)  ঘিরে ব্যাপক উত্তেজনা শিলিগুড়িতে (Shiliguri) । তৃণমূল প্রার্থী গৌতম দেবের (Tmc Candidate Gautam Deb)  সমর্থনে পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ বিজেপির দিকে। পোস্টার যুদ্ধ ঘিরে উত্তপ্ত শিলিগুড়ি। বিজেপির বিরুদ্ধে ‘ছেঁড়াখোঁড়া’র অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভে তৃণমূল প্রার্থী গৌতম দেব।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্রমশই চড়ছে রাজনৈতিক পারদ, আর সেই উত্তাপ এবার স্পষ্টভাবে ধরা পড়ল শিলিগুড়ি শহরের রাজপথে। শাসক দল All India Trinamool Congress-এর প্রার্থী গৌতম দেব-এর সমর্থনে লাগানো ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
শহরের ১৩নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যানার ও পোস্টার লাগানো হয়েছিল।

আরও পড়ুন-  প্রচারের মঞ্চে নাচে মাতালেন সায়ন্তিকা, বরানগরে তৃণমূলের রঙিন রোড শো

কিন্তু অভিযোগ, পরিকল্পিতভাবে সেই সমস্ত পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে।এই ঘটনায় সরাসরি Bharatiya Janata Party-র বিরুদ্ধে আঙুল তুলেছেন গৌতম দেব। তাঁর দাবি, বিজেপি বাইরে থেকে লোক এনে শহরের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে এবং রাজনৈতিকভাবে অশান্ত পরিস্থিতি তৈরি করতে চাইছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিয়ে গৌতম দেব জানান,এটি শুধুমাত্র পোস্টার ছেঁড়ার ঘটনা নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা।

ইতিমধ্যেই বিষয়টি নির্বাচন আধিকারিকদের জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে অভিযোগ,প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার Kachari Road Gandhi Statue-এর পাদদেশে অবস্থান-বিক্ষোভে বসেন গৌতম দেব। তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকেরাও। বিক্ষোভ মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নির্বাচনের প্রাক্কালে এই পোস্টার-কাণ্ড ঘিরে শিলিগুড়ির রাজনৈতিক পরিস্থিতি যে আরও উত্তপ্ত হয়ে উঠবে,তা বলাই বাহুল্য।

আরও পড়ুন-  মোথাবাড়িকাণ্ডে সুপ্রিম কোর্টে ২৫ পাতার এনআইএ রিপোর্ট

এখন দেখার,অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ নেয় এবং এই সংঘাত কোন দিকে মোড় নেয়।অন্যদিকে,অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। তিনি বলেন,“আমি আগেই বলেছি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই বোঝা যাবে কারা পোস্টার বা ব্যানার ছিঁড়েছে।”এই ঘটনাকে ঘিরে নির্বাচনের আগে শিলিগুড়িতে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto