Monday, July 6, 2026
HomeScrollমোথাবাড়িকাণ্ডে সুপ্রিম কোর্টে ২৫ পাতার এনআইএ রিপোর্ট

মোথাবাড়িকাণ্ডে সুপ্রিম কোর্টে ২৫ পাতার এনআইএ রিপোর্ট

আজই NIA-রিপোর্ট যাচ্ছে সুপ্রিম কোর্টে! থাকতে পারে চাঞ্চল্যকর কিছু তথ্য

নয়াদিল্লি: মোথাবাড়িকাণ্ডে (Malda Mothabari Incident) আজই সুপ্রিম কোর্টে (Supreme Court) ২৫ পাতার এনআইএ (NIA) রিপোর্ট দেবে। সূত্রের খবর, এনআইএ-র আইজি সোনিয়া সিং (Sonia Singh IG NIA) ইতিমধ্যেই ২৫ পাতার একটি বিস্তারিত রিপোর্ট নিয়ে রাজধানী পৌঁছে গিয়েছেন।সংগ্রহ করা তথ্যপ্রমাণ, নথির উপর ভিত্তি করে একটি ২৫ পাতার বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ওই রিপোর্টে আক্রান্ত বিচারকদের বক্তব্যের পাশাপাশি স্থানীয় পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।

বুধবার রাতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলার ঘটনায় এনআইএ (NIA) যে তদন্ত শুরু করেছিল, তার প্রাথমিক রিপোর্ট এখন দিল্লির হাতে। এনআইএ-র আইজি সোনিয়া সিং (Sonia Singh IG NIA) ইতিমধ্যেই ২৫ পাতার একটি বিস্তারিত রিপোর্ট নিয়ে রাজধানী পৌঁছে গিয়েছেন। আজ, সোমবার সেই রিপোর্ট জমা পড়তে চলেছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। হামলার আগে-পরে ঠিক কী ঘটেছিল, প্রশাসনের ভূমিকা কী ছিল—সবটাই এখন সর্বোচ্চ আদালতের আতশকাচের নীচে। মোথাবাড়ির ঘটনার দিন রাজ্যের পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে যারপরনাই অসন্তুষ্ট ছিল শীর্ষ আদালত। রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি ও জেলার এসপি, ডিএম-দের শো’কজ করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে আদালত শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের নির্দেশে SIR-এর কাজ করছেন যাঁরা, সেই বিচারকদের ঘিরে এরকম বিক্ষোভ হল কী করে? পরিস্থিতি কেন নিয়ন্ত্রণ করা গেল না? পুলিশ প্রশাসন কী করছিল? এই সব দিক খতিয়ে দেখে সোমবার সুপ্রিম কোর্টে NIA-এর রিপোর্ট দেওয়ার কথা।

আরও পড়ুন: ‘বটবৃক্ষ’ আরএসএসের ছায়া থেকে বেরিয়ে এসেছে বিজেপি! মন্তব্য মোদির

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই ২৫ পাতার রিপোর্টে আক্রান্ত বিচারকদের বয়ানের পাশাপাশি মোথাবাড়ি অঞ্চলের ২২ জন বুথ লেভেল অফিসারকে জিজ্ঞাসাবাদ করেন NIA আধিকারিকরা। তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে অনুমান। বিচারকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখেই এই রিপোর্ট তৈরি করছেন তদন্তকারীরা। স্থানীয় পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানেও বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে অনুমান। তদন্তকারীদের দাবি, ঘটনার দিন পরিস্থিতির ভয়াবহতা ঠিক কতটা ছিল এবং প্রশাসনের পক্ষ থেকে কোনও গাফিলতি ছিল কি না, তার একটি পূর্ণাঙ্গ চিত্র এই রিপোর্টে তুলে ধরা হয়েছে।আজ এনআইএ-র রিপোর্ট খতিয়ে দেখার পর প্রধান বিচারপতি কী পর্যবেক্ষণ দেন, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT