Saturday, March 14, 2026
HomeScrollবকেয়া বেতনের দাবিতে এবার বিক্ষোভ বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে

বকেয়া বেতনের দাবিতে এবার বিক্ষোভ বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে

বোলপুর: যাদবপুর কাণ্ডের মাঝেই এবার বকেয়া বেতনের দাবি এবং বহিরাগতদের নিয়োগ প্রক্রিয়া মানছি না, এই দাবি তুলে বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে মূল গেটের সামনে বিক্ষোভ, উত্তেজনা। তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ দেখান সংশ্লিষ্ট তৃণমূলের নেতাকর্মীরা। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ ওঠে।

বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শিবপুর মৌজায় রাজ্য সরকারের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে তিনমাস ধরে বেতন পাচ্ছেন না প্রায় গ্রুপ ডি ৭০ জন কর্মী। পাশাপাশি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে স্থানীয় মানুষদের জমি নিয়ে। অথচ সংশ্লিষ্ট মানুষদের চাকরি না হয়ে বহিরাগতরা নিয়োগ হচ্ছে। এই দাবি নিয়ে বিক্ষোভ বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় গেটের সামনে। বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচিতে শামিল রায়পুর শুকুর অঞ্চলের তৃণমূল নেতারা।

আরও পড়ুন: হাইকোর্টের রায়ে স্বস্তিতে মিঠুন চক্রবর্তী

বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষের দাবি, কিছু জন বেতন পায়নি। সরকারি গাইডলাইন অনুযায়ী নথি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুত বেতন হয়ে যাবে।

বোলপুর বিধানসভার রায়পুর সূপুর অঞ্চলে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়। বিষয়টি তদারকি করেন বোলপুরের তৃণমূল বিধায়ক। স্বাভাবিকভাবেই পরিচালনার দায়িত্ব থাকা নেতৃত্বদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

দেখুন অন্য খবর

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked