Wednesday, March 11, 2026
HomeScroll‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
SIR

‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল

অভিযোগ, এক মহিলা ও তাঁর পরিবারকে ‘বাংলাদেশি’ বলে কটূক্তি জয়েন্ট বিডিও’র

জলপাইগুড়ি: এবার এসআইআর (SIR) নিয়ে ক্ষোভের ছবি ধরা পড়ল উত্তরবঙ্গে। মঙ্গলবার এসআইআর শুনানি চলাকালীন এক মহিলা ও তাঁর পরিবারকে ‘বাংলাদেশি’ (Bangladeshi) বলে হেনস্থা করার অভিযোগকে কেন্দ্র করে জলপাইগুড়ি (Jalpaiguri) সদর বিডিও অফিস চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশ বাহিনী।

অভিযোগ, সোমবার ইন্দারা কলোনী এলাকার এস আই আর হিয়ারিং সেন্টারে এক মহিলা ও তাঁর পরিবারকে সদর জয়েন্ট বিডিও ‘বাংলাদেশি’ বলে কটূক্তি করেন। এই ঘটনায় ওই মহিলা মানসিকভাবে ভেঙে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন বলে দাবি। আরও অভিযোগ, ওই মহিলার পাশে দাঁড়াতে গেলে তৃণমূল কংগ্রেসের দুই কর্মীকেও জলপাইগুড়ি কোতোয়ালি থানার দুই পুলিশ আধিকারিক হেনস্থা করেন।

আরও পড়ুন: SIR হয়রানি! ভাংচুর BDO অফিসে, সন্দেশখালিতে তুলকালাম কাণ্ড

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) এসসি ও ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস দলীয় কর্মীদের নিয়ে সদর বিডিও অফিসে উপস্থিত হন। দলীয় স্লোগান দিতে দিতে তাঁরা প্রথমে ইন্দারা কলোনি এলাকার এসআইআর হিয়ারিং সেন্টারে যান এবং পরে মিছিল করে সদর বিডিও অফিসে পৌঁছন। সেখানে সকলে একযোগে প্রতিবাদে গর্জে ওঠেন। অন্যদিকে, সদর বিডিও মিহির কর্মকার সাংবাদিকদের সামনে বিস্তারিত মন্তব্য করতে না চাইলেও দাবি করেন, কাউকে বাংলাদেশি বলে কোনওরকম অপমানজনক আচরণ করা হয়নি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast