Saturday, March 28, 2026
HomeScrollদীপাবলীতে উৎসবমুখর পূর্ব বর্ধমান, ২৫ ফুটের কালী প্রতিমা নির্মাণ করে তাক লাগাল...
Purba Burdwan

দীপাবলীতে উৎসবমুখর পূর্ব বর্ধমান, ২৫ ফুটের কালী প্রতিমা নির্মাণ করে তাক লাগাল পুজো কমিটি

বিশালাকার কালীর রূপ দেখতে ইতিমধ্যেই এলাকাজুড়ে তুমুল আগ্রহ

পূর্ব বর্ধমান: রজত জয়ন্তী বর্ষে এক নজরকাড়া উদ্যোগে মাতোয়ারা পূর্ব বর্ধমান (East Burdwan) জেলার বড় বেলুন। এ বছর ২৫ তম বর্ষে পদার্পণ করেছে বড় বেলুনের শ্যামা পুজো (Kali Puja 2025)। এই বিশেষ মাইলফলককে স্মরণীয় করে তুলতেই পুজো কমিটির উদ্যোগে তৈরি হচ্ছে ২৫ ফুট উচ্চতার এক মহাকালী প্রতিমা। বিশালাকার কালীর রূপ দেখতে ইতিমধ্যেই এলাকাজুড়ে তুমুল আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। দিনরাত পরিশ্রম করে চলেছেন শিল্পীরা। স্থানীয়দের কথায়, এর আগে এমন মহাকায় কালী প্রতিমা এই অঞ্চলে দেখা যায়নি (District news)।

পুজো কমিটির সদস্যদের মতে, প্রতিবছরই নতুন কিছু করার চেষ্টা করা হয়, কিন্তু রজত জয়ন্তীর বছর বলেই এবার বিশেষ কিছু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই শুধু প্রতিমা নয়, মণ্ডপ, আলোকসজ্জা থেকে শুরু করে সাজসজ্জার প্রতিটি অংশে থাকছে ‘২৫ বছরের ঐতিহ্য’র ছোঁয়া। পূজাকে কেন্দ্র করে গোটা এলাকা এখন উৎসবের আবহে ভাসছে।

আরও পড়ুন: পাঁচ বন্ধুর যৌথ প্রয়াসে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের মুখে ফুটল হাসি

ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমেও গুরুত্ব দিয়েছে আয়োজক কমিটি। আয়োজিত হচ্ছে গাছ বিতরণ, বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং শিশুদের জন্য নানা প্রতিযোগিতা। সন্ধ্যা নামলেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে থাকবে সঙ্গীত, নৃত্য ও নাট্য পরিবেশনা।

প্রতিবছরই বড় বেলুনের শ্যামা পূজা মিলনমেলার আবহ তৈরি করে, তবে এবারের আয়োজন আগের সমস্ত বছরের চেয়ে অনেক বেশি জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয়। রজত জয়ন্তী বর্ষের ২৫ ফুটের মহাকালী যেন আজ বড় বেলুনের গর্ব এবং ভক্ত ও দর্শনার্থীদের টানার প্রধান কেন্দ্রবিন্দু। পূজার প্রতিটি দিনে ভক্ত ও দর্শনার্থীর ভিড়ে উপচে পড়বে গোটা এলাকা, এমনই প্রত্যাশা আয়োজকদের।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot