HomeScrollফর্ম ৭ নিয়ে বড় অভিযোগ শমীক ভট্টাচার্যের!
Samik Bhattacharya

ফর্ম ৭ নিয়ে বড় অভিযোগ শমীক ভট্টাচার্যের!

তৃণমূল নেতাদের কমিশনে যাওয়াকে নিয়ে কটাক্ষ করলেন শমীক

ওয়েব ডেস্ক : দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার আগে রাজনৈতিক উত্তাপ বাড়ালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজন হলে তারাও নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হবে।

ফর্ম ৭ ঘিরে জালিয়াতির অভিযোগ তুলে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) দাবি করেন, পুলিশ বেআইনিভাবে ফর্ম ছিনিয়ে নিয়েছে এবং সেগুলি এআরও (ARO) ও ইআরও (ERO)-রা সিস্টেমে আপলোড করা হয়নি। এছাড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগও তুলে তিনি বলেন, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদে পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে হিন্দু উদ্বাস্তু, মতুয়া ও আদিবাসী সম্প্রদায়ের ভোটারদের নাম কাটা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, যেসব এলাকায় বিজেপির প্রভাব বেশি, সেখানেই এই ধরনের ঘটনা ঘটছে। কীভাবে ফর্ম ছিন্তাই হল তা নিয়ে কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তিনি।

আরও খবর : ভোটের আগে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে উত্তপ্ত হাড়োয়া

পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখার আবেদন জানাবেন বলেও জানিয়েছেন তিনি। শমীক আরও অভিযোগ করেছেন, কেন বারবার বিজেপি প্রার্থীদের বা জয়ী প্রার্থীদের নেতৃত্বাধীন এলাকায় ভোটের হিসেবে গরমিল হচ্ছে? তা নিয়েও কমিশনের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিন ডেরেক ও’ব্রায়েন-সহ তৃণমূল নেতাদের কমিশনে (Election Commission) যাওয়াকে কটাক্ষ করে শমীক বলেন, “নির্বাচন কমিশন কোনও এক দলের কথা শোনার জায়গা নয়।” ডেরেক ও’ব্রায়েনদের কমিশনে যাওয়ার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শমীক আরও বলেন, “ওটা ওদের বিষয়, নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন।”

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News