Monday, April 13, 2026
HomeScrollকল্যাণী মেডিকেল কলেজে চাঞ্চল্য! জুনিয়র বয়েজ হস্টেল থেকে ফাইনাল ইয়ার ছাত্রের দেহ...
Nadia

কল্যাণী মেডিকেল কলেজে চাঞ্চল্য! জুনিয়র বয়েজ হস্টেল থেকে ফাইনাল ইয়ার ছাত্রের দেহ উদ্ধার

জুনিয়র বয়েজ হস্টেলের একটি ঘর থেকে উদ্ধার হয়েছে ছাত্রের দেহ

নদিয়া: নদিয়ার (Nadia) কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজে (JNM Medical College and Hospital) চাঞ্চল্য ছড়াল ফাইনাল বর্ষের এক ডাক্তারি পড়ুয়ার মৃত্যুকে ঘিরে। জুনিয়র বয়েজ হস্টেলের একটি ঘর থেকে উদ্ধার হয়েছে ছাত্রের দেহ। মৃতের নাম পুলক হালদার। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) মগরাহাটের (Magrahut) ধামুয়া এলাকায়।

কলেজ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২০ তারিখ হস্টেলের ক্যান্টিনে খেতে গিয়েছিলেন পুলক। তারপর থেকেই তিনি আর ঘর থেকে বের হননি। এমনকি ক্যান্টিনেও দেখা যায়নি তাঁকে। বৃহস্পতিবার দুপুরে তাঁর ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করে। বিষয়টি টের পেয়ে অন্যান্য ছাত্ররা হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষকে খবর দেন।

আরও পড়ুন: ভোটের আগে নতুন বিতর্ক! কেন্দ্রীয় বাহিনীর থাকা নিয়ে ক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে

খবর পেয়ে কর্তৃপক্ষ ও কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢোকে। সেখানে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পুলককে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, পুলক হস্টেলের ওই ঘরে একাই থাকতেন। আগামী মাসের ৫ তারিখ থেকে তাঁর ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তার আগেই এই মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমেছে কলেজ চত্বরে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। ইতিমধ্যেই পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/