HomeScrollভোটের দিন কেতুগ্রামে চাঞ্চল্য! বুথের কাছেই ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার
Purba Bardhaman

ভোটের দিন কেতুগ্রামে চাঞ্চল্য! বুথের কাছেই ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার

উদ্ধার হল ছয়টি তাজা বোমা

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কেতুগ্রাম (Ketugram) বিধানসভায় ভোটের দিনেই বড়সড় চাঞ্চল্য ছড়াল। বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথের অদূরে উদ্ধার হল ছয়টি তাজা বোমা, যা ঘিরে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুথ থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় পড়ে থাকা লাইলনের ব্যাগের ভিতর থেকেই এই বোমাগুলি উদ্ধার হয়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন: বেলা ১টা পর্যন্ত বঙ্গে ভোটের হার ৬১.১১ শতাংশ

ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তাঁদের দল এসে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ করবে বলে জানা গিয়েছে। ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভোটের দিন বুথ সংলগ্ন এলাকায় কীভাবে এভাবে বিস্ফোরক মজুত করা হল? এর পিছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এই বোমা রাখা হয়েছিল? তা এখনও স্পষ্ট নয়। যদিও এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা মুখ খুলতে চাননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News