HomeScrollসপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি, আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হল রাজ্যের
Seventh Pay Commission

সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি, আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হল রাজ্যের

নতুন বেতন কাঠামো, ভাতা ও পেনশন নিয়ে এবার সুপারিশ করবে কমিশন

ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission) গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই কমিশন গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে নতুন বেতন কাঠামো নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সপ্তম বেতন কমিশন রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো, বিভিন্ন ভাতা, পেনশন এবং অন্যান্য আর্থিক সুবিধা পর্যালোচনা করবে। বর্তমান ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করবে কমিশন।

আরও খবর : প্রেমের বিয়ের পর ‘পরিচয় গোপন’, ধর্ম বদলের চাপের অভিযোগ! ৮ বছর পর স্বামীর বিরুদ্ধে থানায় মহুয়া

শুধু সরকারি দফতরের তথ্যের উপর নির্ভর না করে কর্মচারী সংগঠন, বিভিন্ন দফতর এবং সংশ্লিষ্ট পক্ষের মতামতও নেওয়া হবে। তাঁদের দাবি ও প্রস্তাব পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত সুপারিশ তৈরি করবে। ফলে বেতন ও ভাতা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।

নতুন সরকার ক্ষমতায় আসার পরই সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করা হয়েছিল। এবার বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সেই ঘোষণাই বাস্তবায়নের পথে এগোল। কমিশনের সুপারিশের পর সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News