HomeScrollগণনার আগেই ‘লকডাউন’ স্ট্রংরুম! কাকদ্বীপে কড়া নিরাপত্তা
South 24 Pargana

গণনার আগেই ‘লকডাউন’ স্ট্রংরুম! কাকদ্বীপে কড়া নিরাপত্তা

ভোটগণনার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি

দক্ষিণ ২৪ পরগনা: ভোটগণনার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগে কাকদ্বীপের (Kakdwip) সুন্দরবন মহাবিদ্যালয়ে তৈরি স্ট্রংরুমে ইভিএম (EVM) ঘিরে নজিরবিহীন নিরাপত্তা। সাগর, পাথরপ্রতিমা (Patharpratima) ও কাকদ্বীপ, এই তিন বিধানসভা কেন্দ্রের ইভিএম এখানে কড়া পাহারায় রাখা হয়েছে।

স্ট্রংরুমের ভিতরে ও বাইরে মোতায়েন রয়েছে বিপুল কেন্দ্রীয় বাহিনী। কলেজ চত্বরে নিরাপত্তা বলয়ে রয়েছে রাজ্য পুলিশও। ২৪ ঘণ্টা ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে নজরদারি চলছে, যাতে প্রশাসন ও রাজনৈতিক দল, দুই পক্ষই স্বচ্ছতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে।

আরও পড়ুন: গণনার আগেই ‘মন্দির-মারাথন’! কালনায় মা সিদ্ধেশ্বরীর আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থ

রবিবার স্ট্রংরুমের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছন কাকদ্বীপের তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা এবং সাগরের প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইভিএমের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তাঁরা। একই সঙ্গে দুই প্রার্থীই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

তাঁদের দাবি, মানুষ উন্নয়নের পক্ষেই রায় দিয়েছেন এবং ফের সরকার গড়বে তৃণমূল। তবে এই আত্মবিশ্বাসের মাঝেই নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন মন্টুরাম পাখিরা। ফলপ্রকাশের আগের এই মুহূর্তে সুন্দরবন মহাবিদ্যালয় চত্বরে তাই একদিকে কড়া নিরাপত্তা, অন্যদিকে টানটান উত্তেজনা। দু’য়েরই মিশেল স্পষ্ট।

[youtube-feed feed=1]
Read More

Latest News